© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এক সপ্তাহে মোটা চালের দাম কেজিতে বাড়লো ৪ টাকা

শেয়ার করুন:
এক সপ্তাহে মোটা চালের দাম কেজিতে বাড়লো ৪ টাকা
মোজো ডেস্ক
০৪:৪২ পিএম | ২৭ আগস্ট, ২০২২

<div>সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বংলাদেশের (টিসিবি) প্রতিবেদনে উঠে

সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বংলাদেশের (টিসিবি) প্রতিবেদনে উঠে এসেছে নতুন করে গত এক সপ্তাহে চাল, পাম তেল, চিনি ও দুধের দাম বেড়েছে। একই সঙ্গে বেড়েছে শুকনো মরিচ, জিরা, লবঙ্গের দাম। বিপরীতে ডিম, আদা, রসুনের দাম কিছুটা কমেছে। 

টিসিবির তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহে মোটা চালের দাম বেড়েছে ৬ দশমিক ৬০ শতাংশ। এতে এক কেজি মোটা চাল বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৫৮ টাকায়। এক সপ্তাহ আগে এই চালের কেজি ছিল ৫২ থেকে ৫৪ টাকা।

গরিবের মোটা চালের পাশাপাশি দাম বেড়েছে মাঝারি মানের পাইজাম ও লতা চালের। এক সপ্তাহের ব্যবধানে মাঝারি মানের চালের দাম বেড়েছে ৫ দশমিক ৪১ শতংশ। এতে এখন এক কেজি মাঝারি মানের চালের কেজি বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬২ টাকায়। যা এক সপ্তাহ আগে ছিল ৫৩ থেকে ৫৮ টাকা।

প্রতিষ্ঠানটির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মোটা ও মাঝারি মানের উভয় ধরনের চালের দাম বেড়েছে ২৫ আগস্ট। একই দিন বেড়েছে গুঁড়া দুধ, জিরা এবং শুকনা মরিচের দাম। লবঙ্গের দাম বেড়েছে ২২ আগস্ট। চিনির দাম বেড়েছে ২৩ আগস্ট। আর পাম তেলের দাম বেড়েছে ২০ আগস্ট।

মন্তব্য করুন