© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এইডস মুক্ত হলেন ব্রিটিশ নাগরিক

শেয়ার করুন:
এইডস মুক্ত হলেন ব্রিটিশ নাগরিক
international-desk
০৫:৪৫ পিএম | ০৫ মার্চ, ২০১৯

এইচআইভি ভাইরাসে আক্রান্ত এক ব্রিটিশ ব্যক্তির শরীরে স্টেম সেল প্রতিস্থাপনের মাধ্যমে তাকে এইচআইভি ভাইরাস মুক্ত করা হয়েছে। যুক্তরাজ্যের বিজ্ঞানবিষয়ক সাময়িকী ‘ন্যাচার’এর বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি।

তবে সঙ্গত কারণে রোগীর নাম-পরিচয়, বয়স ও জাতীয়তা গোপন রাখা হয়েছে। তার নাম দেয়া হয়েছে ‘লন্ডন প্যাসেন্ট’ অর্থাৎ লন্ডনের রোগী।

চিকিৎসক দলের নেতৃত্ব ছিলেন ইউনিভার্সিটি কলেজ লন্ডনের অধ্যাপক রবীন্দ্র গুপ্তা। তিনি রোগীর শরীর থেকে এইচআইভি ভাইরাস নির্মূলের খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, এই মুহূর্তে ওই ব্যক্তি সম্পূর্ণ সুস্থ রয়েছে।

ডাক্তার গুপ্তা জানান, ২০০৩ সালে ওই ব্যক্তি এইচআইভি ভাইরাসে আক্রান্ত হন এবং ২০১২ সালে তিনি হজকিন্স লিম্ফোমা নামক এক ধরনের ব্লাড ক্যান্সারে আক্রান্ত হন। ২০১৬ সালে তিনি অত্যন্ত অসুস্থ হয়ে পড়েন এবং তার বাঁচার আশা ক্ষীণ হয়ে পড়ে। সেই সময় চিকিৎসকরা তার বোনম্যারো ট্রান্সপ্লান্টের সিদ্ধান্ত নেন।

তিনি আরও বলেন, বিগত ১৮ মাস ধরে কেমোথেরাপির মাধ্যমে তার ক্যান্সারের চিকিৎসা করা হয়। পাশাপাশি এইচআইভি প্রতিরোধী এক ব্যক্তির কাছ থেকে অনুদান হিসেবে পাওয়া স্টেম সেল তার শরীরে প্রতিস্থাপন করা হয়। চিকিৎসায় ক্যান্সার ও এইচআইভি উভয় রোগেরই উপশম হয়েছে।

এইচআইভি চিকিৎসায় ভাইরাসমুক্ত হওয়ার দ্বিতীয় ঘটনা এটি। এর আগে, ২০০৭ সালে টিমোথি ব্রাউন নামক এক আমেরিকান ব্যক্তি বোন-ম্যারো প্রতিস্থাপনের মাধ্যমে কোন ওষুধ ছাড়া স্বাভাবিকভাবে এইচআইভি থেকে মুক্তি পান।

গবেষকরা বলছেন, এই পদ্ধতি বিশ্বে ৩ কোটি ৭০ লাখ এইডস আক্রান্ত রোগীর ওপর প্রভাব ফেলবে। এমন সাফল্য মানুষকে এইডস নির্মূলে আশাবাদী করে তুলবে বলেও জানিয়েছেন তারা।

 

টাইমস/এএস/এইচইউ

মন্তব্য করুন