© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এক ধাপ কমতে পারে তেলের দাম; বাণিজ্য মন্ত্রী

শেয়ার করুন:
এক ধাপ কমতে পারে তেলের দাম; বাণিজ্য মন্ত্রী
ফেরদৌস জয়
০১:৩০ পিএম | ১০ সেপ্টেম্বর, ২০২২

<div><br></div><div>বিশ্ব বাজারের তেলের দাম কমায় দেশের বাজারে পন্যের সমন্বয় করা হচ্ছে, আ...


বিশ্ব বাজারের তেলের দাম কমায় দেশের বাজারে পন্যের সমন্বয় করা হচ্ছে, আগামী মাসে আরো একধাপ কমতে পারে তেলের দাম।

তিন বছর পর প্রধানমন্ত্রীর ভারত সফর দ্বিপক্ষীয় ব্যবসায়িক আলোচনা সফল হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। 

শনিবার সকালে রংপুর সফরে এসে নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন তিনি। 

এসময় তিনি আরো বলেন, ভারত জ্বালানী, পরিবহন এগ্রো প্রসেসিং-এ বিনিয়োগের উৎসাহ দেখিয়েছে। তিস্তাসহ অভিন্ন সব নদী নিয়ে আলোচনা বেশ ফলপ্রসু হয়েছে।

এছাড়াও বিশ্ব বাজারে জ্বালানীর দাম কমায় শিগিরই এর প্রভাব দেশের বাজারে পড়বে বলে মন্তব্য করেন তিনি। বিশ্ববাজারের সাথে পন্যের সমন্বয় করা হচ্ছে, ট্যারিফ কমিশনের সিদ্ধান্তক্রমে আগামী মাসে আরো একধাপ নিত্যপন্যের দাম কমবে বলে জানান মন্ত্রী।

মন্তব্য করুন