বিয়ের আট বছর পর স্ত্রী জানলেন স্বামী ‘নারী’
১০:২৮ এএম | ১৭ সেপ্টেম্বর, ২০২২
আট বছর আগে বিয়ে হয়েছিল। কিন্তু দাম্পত্য জীবনে শারীরিক সম্পর্ক স্থাপন করতেই চাইতেন না স্বামী। বরং ‘বিকৃত’ যৌনতাই তাকে আকৃষ্ট করত। স্বামীর এমন কাণ্ড দেখে খটকা লেগেছিল স্ত্রীর। শেষে স্বামীই জানিয়ে দিলেন, তিনি লিঙ্গ বদলে নারী থেকে পুরুষ হয়েছেন। বিয়ের এতগুলো দিন কাটানোর পর স্বামীর স্বীকারোক্তিতে রীতিমতো আঁতকে উঠেছেন স্ত্রী। ঘটনাটি ভারতের গুজরাতের বডোদরার।
ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০১৪ সালে তাদের বিয়ে হয়েছিল। ঘটনা জানার পর স্বামীর বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দিয়েছেন ৪০ বছর বয়সী ওই নারী। গত বুধবার (১৪ সেপ্টেম্বর) গোত্রী থানায় স্বামী বিরাজ বর্ধনের বিরুদ্ধে অভিযোগ করেন ওই নারী।
স্ত্রী অভিযোগ করেন, বিয়ের সময় লিঙ্গ বদলের কথা লুকিয়েছিলেন স্বামী। বিকৃত যৌনতা ও প্রতারণার অভিযোগও করেছেন তিনি। স্বামীর পরিবারের সদস্যদেরও নাম রয়েছে এফআইআরে।
পুলিশ সূত্রে খবর, ২০১১ সালে পথ দুর্ঘটনায় মৃত্যু হয় প্রথম স্বামীর। তাদের ১৪ বছরের কন্যা সন্তান রয়েছে। ৯ বছর আগে ‘ম্যাট্রিমনিয়াল সাইটের’ (যেখানে পাত্র-পাত্রীর বিজ্ঞাপন দেয়া হয়) মাধ্যমে বিজয় বর্ধনের সঙ্গে আলাপ হয় ওই নারীর। পর বিজয়ের সঙ্গে ২০১৪ সালের ফেব্রুয়ারি মাসে বিয়ে হয়। বিয়ের পর মধুচন্দ্রিমা করতে তারা কাশ্মীরে গিয়েছিলেন।