© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আকবরের পায়ের কিছু অংশ কেটে ফেলা হয়েছে

শেয়ার করুন:
আকবরের পায়ের কিছু অংশ কেটে ফেলা হয়েছে
মোজো ডেস্ক
০১:১১ পিএম | ২০ সেপ্টেম্বর, ২০২২

<div><div>অনেক বছর ধরেই দুরাবস্থার মধ্যে আছেন সংগীতশিল্পী আকবর। মাঝে কিছুটা ঘুরে...

অনেক বছর ধরেই দুরাবস্থার মধ্যে আছেন সংগীতশিল্পী আকবর। মাঝে কিছুটা ঘুরে দাঁড়ালেও ফের ভাগ্যের পরিহাসে সঙ্কটের মুখোমুখি তিনি। তার দুটি কিডনিই নষ্ট হয়ে গেছে। এছাড়া দীর্ঘদিন ধরে সমস্যায় ভুগতে থাকা আকবরের পায়ে পচন ধরেছে। ফলে এই গায়কের পায়ের কিছু অংশ কেটে ফেলা হয়েছে। এমনটিই জানিয়েছেন তার স্ত্রী কানিজ ফাতেমা।

আকবরের স্ত্রী বলেন, ‘সোমাবার আকবরের পায়ের গোড়ালির কিছু অংশ অস্ত্রোপচার করে কাটা হয়েছে। পুরোটা এখনো কাটার সিদ্ধান্ত হয়নি। তার দুটো কিডনিই ড্যামেজ, পেটে খুব যন্ত্রণা হচ্ছে। এখন বোর্ড পর্যবেক্ষণে রেখেছে। পুরো পা কাটার সিদ্ধান্ত হয়নি।’

এদিকে বাবার ফেসবুক অ্যাকাউন্ট থেকে আকবরের মেয়ে অথৈ লিখেছেন, ‘আব্বুর অবস্থা খুবই খারাপ। আব্বু খুব কষ্ট পাচ্ছেন। আল্লাহ তুমি আমার আব্বুকে মাফ করে দাও। আমার আব্বুকে সুস্থ করে দাও। আব্বুর কষ্ট আমরা আর সহ্য করতে পারছি না। সবাই মন থেকে আব্বুর জন্য দোয়া করবেন।’

মন্তব্য করুন