চ্যাম্পিয়ন মেয়েরা ফিরছেন আজ
<p>সাফের আগের পাঁচ আসরে মাত্র একটিতে ফাইনালে খেলেছিল বাংলাদেশ। নেপালের সে অভ...
সাফের আগের পাঁচ আসরে মাত্র একটিতে ফাইনালে খেলেছিল বাংলাদেশ। নেপালের সে অভিজ্ঞতা ছিল চারবারের। ‘হিমালয়কন্যা’ নেপালের সঙ্গে এর আগে আট সাক্ষাতে একবারের জন্যও জয়ের মুখ দেখেনি সাবিনা-কৃষ্ণারা।
তাদের বিপক্ষে, তাদের মাটিতেই কিনা অবিশ্বাস্য এক জয় ছিনিয়ে এনেছেন তারা। মিটিয়েছেন ট্রফি জয়ের ক্ষুধা। গর্বিত করেছেন পুরো জাতিকে, ভাসিয়েছেন আনন্দে। সেই বীরত্বপূর্ণ মেয়েরা দেশ ফিরছেন। বাংলাদেশ সময় দুপুর ১টা ৫০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে ঢাকায় পা রাখবে নারী দল।
তাদের ঘরে ফেরা রাঙাতে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। শিরোপা উদ্যাপনে ছাদখোলা বাসের ব্যবস্থা করছেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।