© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শেহজাদ আমার ও শাকিবের সন্তান : বুবলী

শেয়ার করুন:
মোজো ডেস্ক
১২:২৭ পিএম | ৩০ সেপ্টেম্বর, ২০২২
অবশেষে প্রকাশ্যে এলো শাকিব খান ও বুবলীর সন্তানের ছবি। সন্তানের নাম শেহজাদ খান বীর। সম্প্রতি বেবিবাম্পের ছবি পোস্ট করে হইচই ফেলে দেন বুবলী। সন্তানের বাবা কে? সন্তান অদৌ জন্ম হয়েছে কিনা এ বিষয়ে উঠে প্রশ্ন। শাকিব খান ও শবনম বুবলীকে নিয়ে অনেক গুঞ্জনই ডালপালা মেলে। সব গুঞ্জন উড়িয়ে অবশেষে প্রকাশ্যে এলো এ তারকা জুটির সন্তানের ছবি। 

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বুবলী লিখেন, ‘আমরা চেয়েছি একটি শুভ দিনক্ষণ দেখে আমাদের সন্তানকে সবার সম্মুখে আনতে। তবে আল্লাহ যা করেন, ভালোর জন্যই করেন, সেই সুখবরটি জানানোর জন্য আর বেশিদিন অপেক্ষা করতে হয়নি।

শেহজাদ খান বীর, আমার এবং শাকিব খান এর সন্তান, আমাদের ছোট্ট রাজপুত্র। আমার সন্তান আমার গর্ব, আমার শক্তি। আপনাদের সবার কাছে আমাদের সন্তানের জন্য দোয়া কামনা করছি।’

মন্তব্য করুন