© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মাসুম আজিজের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

শেয়ার করুন:
মাসুম আজিজের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

মাসুম আজিজ

বিনোদন ডেস্ক
০৭:১০ পিএম | ১৭ অক্টোবর, ২০২২
একুশে পদকপ্রাপ্ত জনপ্রিয় নাট্যকার ও অভিনেতা মাসুম আজিজের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার পৃথক শোক বার্তায় রাষ্ট্রপতি মাসুম আজিজের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন ও রুহের মাগফিরাত কামনা করেন। মাসুম আজিজের শোকসন্তপ্ত পরিবারের প্রতিও গভীর সমবেদনা জানান রাষ্ট্রপতি।

অন্য এক শোকবার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাসুম আজিজের রুহের মাগফিরাত কামনা করেন ও গভীর শোক প্রকাশ করেন। প্রধানমন্ত্রী বলেন, অভিনয়ের মাধ্যমেই স্মরণীয় হয়ে থাকবেন এই গুণী শিল্পী।

আজ বিকেল সাড়ে ৩টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন মাসুম আজিজ। তিনি দীর্ঘদিন ধরে ক্যানসার ও হৃদরোগে ভুগছিলেন। মাসুম আজিজ স্ত্রী এবং দুই সন্তান রেখে গেছেন।

মন্তব্য করুন