© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

১ জানুয়ারি থেকে পূর্বাচলে বাণিজ্যমেলা

শেয়ার করুন:
১ জানুয়ারি থেকে পূর্বাচলে বাণিজ্যমেলা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:২৬ পিএম | ২৩ নভেম্বর, ২০২২

<div>ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার ২৭তম আসর আগামী বছরের ১ জানুয়ারি রাজধানীর

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার ২৭তম আসর আগামী বছরের ১ জানুয়ারি রাজধানীর পূর্বাচলে বসতে যাচ্ছে।

মেলার স্থায়ী ভেন্যু পূর্বাচলের বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে দ্বিতীয়বারের মতো বসেছে দেশি-বিদেশি ক্রেতা-বিক্রেতাদের মিলনমেলা।

বুধবার (২৩ নম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সচিব ইফতেখার আহমেদ চৌধুরী।

ইফতেখার আহমেদ বলেন, আগামী বছরের ১ জানুয়ারি থেকে আন্তর্জাতিক বাণিজ্যমেলা শুরু হবে। প্রতি বছরের মতো এবারও অনেকগুলো দেশ ও অন্যান্য দেশের একাধিক প্রতিষ্ঠান এতে অংশ নেবে।

তিনি জানান, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, কোরিয়া ও ভারত থেকে অনেক প্রতিষ্ঠান মেলায় অংশ নেওয়ার বিষয়টি চূড়ান্ত করেছে। আরও বহু দেশ অংশ নেওয়ার জন্য যোগাযোগ করছে। মেলায় অংশ নেওয়া দেশি-বিদেশি প্রতিষ্ঠানের সংখ্যাও গতবারের চেয়ে বেশি হবে।

তিনি বলেন, গতবারের তুলনায় এ বছর যোগাযোগ ব্যবস্থা আরও ভালো হয়েছে। আশা করছি, গতবারের চেয়ে অনেক ভালো হবে।

২০২২ সালের মেলার সাধারণ দর্শনার্থীদের যাতায়াতের সুবিধার্থে কুড়িল থেকে মেলা প্রাঙ্গণ পর্যন্ত বিআরটিসি ডেডিকেটেড সার্ভিসের ব্যবস্থা নেওয়া হয়েছিল, এবারও তেমন ব্যবস্থা থাকার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে। মেলায় বিভিন্ন ক্যাটাগরির মোট ২৩টি প্যাভিলিয়ন, ২৭টি মিনি প্যাভিলিয়ন, ১৬২টি স্টল এবং ১৫টি ফুড স্টল দেশি-বিদেশি প্রতিষ্ঠানকে বরাদ্দ দেওয়া হয়েছিল।

মন্তব্য করুন