বাড়তি লবণ খাচ্ছেন? দেখে নিন কি ক্ষতি!

বাড়ির খাবারে পরিমাণ মতো লবণ খেলেও বাইরের খাবারে প্রায়ই পরিমাণ বুঝে লবণ খাওয়া হয় না। গরম তেলেভাজা ও মশলাদার খাবারে লবণের পরিমাণ প্রয়োজনের তুলনায় বেশি থাকে। অনেকেই এই ব্যাপারে যথেষ্ট সচেতন থাকেন না। এখান থেকেই নানারকম রোগের শুরু।

লবণ যেমন শরীরে সোডিয়ামের ভারসাম্য রাখতে দরকার, তেমনই অতিরিক্ত লবণ থেকে শরীরের বিভিন্ন ক্ষতিও হতে পারে। লবণের পরিমাণ স্বাভাবিকের থেকে বেড়ে গেলে গুরুতর রোগ থেকে মৃত্যু পর্যন্ত হতে পারে। সম্প্রতি একটি এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণা জানাচ্ছে, প্রয়োজনের তুলনায় বেশি লবণ শরীরে গেলে প্রথমেই প্রভাব পড়ে মস্তিষ্কে। মস্তিষ্কের উপর অতিরিক্ত চাপ তৈরি হয়। এছাড়া স্ট্রেস হরমোনের ক্ষরণও বেড়ে যায়। পাশাপাশি কগনিটিভ কার্যক্ষমতার উপরেও প্রভাব ফেলতে পারে অতিরিক্ত সোডিয়াম। বিশেষজ্ঞের মতে, প্রতিদিন একটি নির্দিষ্ট পরিমাণের বেশি লবণ খাওয়া উচিত না।

অতিরিক্ত লবণ থেকে স্ট্রেস মাসিনা হাসপাতালের ডাঃ আলতামাশ শেখ জানাচ্ছেন, উচ্চ পরিমাণ লবণযুক্ত ডায়েটের ফলে মস্তিষ্কে স্ট্রেস হরমোনের ক্ষরণ বেড়ে যায়। প্রায় ৬০ থেকে ৭৫ শতাংশ বেড়ে যেতে পারে এই হরমোনের মাত্রা। এর প্রভাবে মস্তিষ্কের স্বাভাবিক কার্যক্ষমতা কিছুটা শ্লথ হয়ে যায়। এ ছাড়াও কিছু নির্দিষ্ট জিন বেশি পরিমাণে সক্রিয় হয়ে ওঠে।

মস্তিষ্কের ক্ষতি হতে পারে চিকিৎসক জানান, লবণের পরিমাণ ডায়েটে বেড়ে গেলে রক্তচাপ বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে। এর থেকে স্ট্রোক বা প্যারালাইসিসের আশঙ্কাও বেড়ে যায়। অনেক বিশেষজ্ঞ বলেন, এর ফলে হৃদরোগের আশঙ্কাও বেড়ে যায় যা থেকে পরবর্তীকালে মস্তিষ্কের ক্ষতির আশঙ্কা বাড়তে থাকে।

ডিমেনশিয়া উচ্চ রক্তচাপের রোগীরা প্রায়ই বেশি লবণ খেতে পছন্দ করেন। দেখা গেছে, উচ্চ রক্তচাপ ডিমেনশিয়ার একটি অন্যতম কারণ। ৬০ শতাংশ রোগীর মধ্যে এই প্রবণতা প্রায়ই দেখা যায়। তাই বেশি লবণের ডায়েট বেছে নিলে ভুলে যাওয়ার প্রবণতাও বাড়তে পারে।

আচরণের পরিবর্তন বিভিন্ন পরীক্ষা নিরীক্ষায় দেখা গিয়েছে, অতিরিক্ত লবণের কারণে মস্তিষ্কের কিছু অঞ্চলে রক্ত সঞ্চালনে ব্যাহত হয়। এর থেকে সেই অঞ্চলে স্বাভাবিক অক্সিজেনের মাত্রা কমে যেতে থাকে। বিজ্ঞানের পরিভাষায় একে হাইপোক্সিয়া বলা হয়। হাইপোক্সিয়ার কারণে একজনের স্বাভাবিক আচরণে পরিবর্তন আসতে পারে।

Share this news on:

সর্বশেষ

img
পুঁজিবাজারে সাপ্তাহিক লেনদেন বেড়েছে ১৫ শতাংশ Feb 07, 2026
img
দিল্লি পুলিশের নিশানায় রানির ‘মর্দানি ৩’? Feb 07, 2026
img
ধরা পড়ল বুবলীর বেবিবাম্প! Feb 07, 2026
img
ফিনিশিংয়ে ঝড়ো ব্যাটিংয়ের রহস্য ফাঁস করলেন সোহান Feb 07, 2026
img
নীল ও বেগুনি রঙের শাড়িতে নজরকাড়া লুকে রুনা খান Feb 07, 2026
img
বিএনপির ইশতেহার কিভাবে দেখছে ভারতীয় গণমাধ্যম? Feb 07, 2026
img
বিতর্কের পর কলকাতায় সুরেলা সফরে এ আর রহমান Feb 07, 2026
img
দেশে পৌঁছেছে ৪ লাখ ২২ হাজার প্রবাসীর ব্যালট Feb 07, 2026
img
বিশ্বকাপের আগে শ্রীলঙ্কা শিবিরে বড় ধাক্কা Feb 07, 2026
img
ক্যারিয়ারের প্রথম স্টেডিয়াম ট্যুরের ঘোষণা ব্রিটিশ গায়ক জায়ান মালিকের Feb 07, 2026
আল্লাহ ভরসার নামে ভণ্ডামি করে যারা Feb 07, 2026
পডকাস্টে ব্যক্তিগত জীবনের কথা বললেন মিথিলা Feb 07, 2026
img

টি-টোয়েন্টি বিশ্বকাপ

উদ্বোধনী ম্যাচে টস জিতে বোলিংয়ে পাকিস্তান Feb 07, 2026
img
গাজায় নিহতের সংখ্যা ছাড়িয়ে যেতে পারে ২ লাখ : জেনেভা একাডেমি Feb 07, 2026
img
ঋত্বিকের সঙ্গে জুটি বেঁধে ফের ছকভাঙা চরিত্রে কৌশানী! Feb 07, 2026
img
নিষেধাজ্ঞার পর ইনজুরিতে রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড Feb 07, 2026
img
ভাইয়ের জন্য প্রধানমন্ত্রীর কাছে কাতর আর্জি সেলিনার Feb 07, 2026
img
শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ৯.৬ ডিগ্রি, তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন Feb 07, 2026
img
চুয়াডাঙ্গায় জামায়াত-বিএনপির সংঘর্ষ, দুইপক্ষের আহত ৬ Feb 07, 2026
img
জাপানে মুক্তি পাচ্ছে রণবীরের ‘অ্যানিম্যাল’ Feb 07, 2026