‘স্বাস্থ্য খাতকে আওয়ামী লীগ সর্বোচ্চ অগ্রাধিকার দেয়’

আওয়ামী লীগ সরকার সবসময় স্বাস্থ্য খাতের উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আগামী ২৬ ও ২৭ নভেম্বর অনুষ্ঠেয় ১৮তম বার্ষিক সম্মেলন ও বৈজ্ঞানিক সেমিনার ২০২২ উপলক্ষে শুক্রবার (২৫ নভেম্বর) দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধু দেশের তৃণমূল জনগণের জন্য সহজলভ্য ও বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদানের জন্য সর্বাত্মক উদ্যোগ গ্রহণ করেছিলেন।

তিনি বলেন, ১৯৯৬-২০০১ সময়কালে আওয়ামী লীগ সরকার প্রতিটি গ্রামে কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা করেছিল। বিএনপি ২০০১ সালে ক্ষমতায় এসে কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয়। ফলে গ্রামের মানুষ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হয়।

প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনী ইশতেহার অনুযায়ী গত ১৪ বছরে আমরা স্বাস্থ্য খাতের উন্নয়নে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করেছি।

তিনি বলেন, আমরা এখন পর্যন্ত প্রায় ১৮ হাজার ৫০০ কমিউনিটি ক্লিনিক এবং ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র খুলেছি, যেখানে বিনামূল্যে ৩০ ধরনের ওষুধ দেওয়া হচ্ছে।

সরকারপ্রধান বলেন, আওয়ামী লীগ সরকার ‘জাতীয় স্বাস্থ্য নীতি-২০১১’ প্রণয়ন করেছে এবং ‘সর্বজনীন স্বাস্থ্যসেবা’ অর্জনকে অগ্রাধিকার দিয়ে অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়ন শুরু করেছে।

শেখ হাসিনা বলেন, সরকার সারাদেশে নতুন হাসপাতাল ও চিকিৎসাকেন্দ্র স্থাপন করেছে, যেখানে প্রাথমিক পর্যায়ে কিডনি রোগ, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ পরীক্ষা করা যাবে এবং জটিলতা প্রতিরোধে যথাযথ চিকিৎসা প্রদান করা যাবে।

তিনি আরও বলেন, ডায়ালাইসিস জনগণের ওপর যে বোঝা তৈরি করে তা বিবেচনা করে আমরা ডায়ালাইসিসের মাধ্যমে কিডনি ফেইলিউরের চিকিৎসার জন্য একটি পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ স্থাপন করেছি। আমরা মৃত ব্যক্তির কিডনি প্রতিস্থাপন শুরু করার জন্য প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থাও নিয়েছি।

Share this news on:

সর্বশেষ

img
চশমায় নতুন লুকে মুগ্ধতা ছড়াল ম্রুণাল ঠাকুর Feb 06, 2026
img
গুঞ্জনে ইতি টানলেন ম্রুণাল Feb 06, 2026
img
জামায়াত ক্ষমতায় যেতে পারবে না বুঝে ষড়যন্ত্রের জাল বুনছে : মেজর হাফিজ Feb 06, 2026
img
রান্নাঘরে আড্ডা আর মজা- কনীনিকার সঙ্গে কোমর বেঁধে কুকিংয়ে স্বস্তিকা! Feb 06, 2026
img
বিএনপি ক্ষমতায় গেলে লবণের ন্যায্যমূল্য প্রাপ্তি নিশ্চিত করা হবে : সালাহউদ্দিন আহমদ Feb 06, 2026
img
আমি অবাক হয়েছি জামায়াত হিজড়াদের নিয়েও পলিসি করেছে : মোনামী Feb 06, 2026
img
নারী চরিত্রেই গল্পের প্রাণ খোঁজেন সন্দীপ রেড্ডি Feb 06, 2026
img
বিএনপি প্রার্থীর পক্ষে প্রচারণা, ৬ সরকারি কর্মকর্তাকে শোকজ Feb 06, 2026
img
এবার ২ জামায়াত প্রার্থীর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকের অভিযোগ Feb 06, 2026
img
ও’ রোমিওর ক্লাইম্যাক্সে তীব্র দ্বন্দ্বের ঝলক Feb 06, 2026
img
গুলশানে এডিসিকে মারধর, গ্রেপ্তার ৫ Feb 06, 2026
img
আওয়ামী লীগের দায়িত্ব কীভাবে নেন নুর-প্রশ্ন নাসীরুদ্দীন পাটওয়ারীর Feb 06, 2026
img
কুষ্টিয়ায় বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ১১ Feb 06, 2026
img
ক্লান্ত দেহে বাসায় ফিরি, পকেটে থাকে ভালোবাসার নীরব দলিল: নাহিদ ইসলাম Feb 06, 2026
img
ফ্যামিলি কার্ড না দিয়ে চাঁদাবাজ ঠেকানোর কার্ড দেন : সারোয়ার তুষার Feb 06, 2026
img

ওসমান হাদি হত্যা

জাতিসংঘকে তদন্তের ‘প্রস্তাব দেবে সরকার’ Feb 06, 2026
img
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, নারায়ণগঞ্জে জামায়াত প্রার্থীকে জরিমানা Feb 06, 2026
img
ভোটের পর ভ্যালেন্টাইন উদযাপনের কথা জানালেন অপু বিশ্বাস Feb 06, 2026
img

ইউরোপিয়ান ফুটবল

সবচেয়ে বেশি খরচ করা ক্লাবের তালিকায় শীর্ষে ম্যানসিটি Feb 06, 2026
img
ভবিষ্যত রাজনীতিতে প্রাসঙ্গিক থাকবেন না শেখ হাসিনা: মির্জা ফখরুল Feb 06, 2026