© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

'গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বৃদ্ধি যাচাই-বাছাই করে সিদ্ধান্ত'

শেয়ার করুন:
'গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বৃদ্ধি যাচাই-বাছাই করে সিদ্ধান্ত'

সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৩৭ পিএম | ০১ ডিসেম্বর, ২০২২

<div><div><div>বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, গ্রাহ...

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর বিষয়ে যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নেবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) রাজধানীর ডিপিডিসির আওতাভুক্ত বিভিন্ন এলাকা পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

নসরুল হামিদ বলেন, আগামী দুই থেকে তিন বছরের মধ্যে রাজধানীর ধানমন্ডির বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা পুরোপুরি আন্ডারগ্রাউন্ড করা হবে। আর পাঁচ থেকে ছয় বছরের মধ্যে রাজধানীর বেশির ভাগ বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা ভূগর্ভস্থ করা হবে।

প্রতিমন্ত্রী বলেন, আগামী বছর যেন লোডশেডিং না হয়, সরকার সেই চেষ্টা করছে। তাই জ্বালানি সরবরাহ বাড়াতে ব্রুনাই, কাতার ও সৌদি আরবসহ বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা চলছে। আশা করছি, লোডশেডিং সহনীয় পর্যায়ে থাকবে। তবে বৈশ্বিক অর্থনৈতিক মন্দার যে প্রভাব, সেটা অস্বীকার করার উপায় নেই। এর মধ্যেও আমরা জনভোগান্তি কমাতে সর্বোচ্চ চেষ্টা করব।

মন্তব্য করুন