রুশ অভিযানে ১৩ হাজার ইউক্রেনীয় সেনা নিহত

ইউক্রেনে রাশিয়ার অভিযান শুরুর পর এ পর্যন্ত প্রায় ১৩ হাজার ইউক্রেনীয় সেনা নিহত হয়েছেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা মাইখাইলো পোডোলিয়াক এ তথ্য জানিয়েছেন। যুদ্ধে নিজেদের পক্ষে নিহত সেনাদের সংখ্যা নিয়ে বিরল স্বীকারোক্তি এটি। খবর বিবিসির।

মাইখাইলো পোডোলিয়াক বলেন, যুদ্ধে ১০ হাজার থেকে ১৩ হাজার ইউক্রেনীয় সেনা নিহত হয়েছে। তবে তার এই দাবি দেশটির সামরিক বাহিনী দ্বারা নিশ্চিত করা হয়নি।

গত জুন মাসে তিনি বলেছিলেন, প্রতিদিন ১০০ থেকে ২০০ ইউক্রেনীয় সেনা মারা যাচ্ছে।

গত মাসে সিনিয়র মার্কিন জেনারেল মার্ক মিলি বলেছিলেন, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে প্রায় ১ লাখ রাশিয়ান এবং ১ লাখ ইউক্রেনীয় সেনা নিহত বা আহত হয়েছে।

বুধবার (৩০ নভেম্বর) এক ভিডিও ভাষণে ইইউ কমিশনের প্রধান উরসুলা ভন ডার লেইন বলেছেন, যুদ্ধে এখন পর্যন্ত ১ লাখ ইউক্রেনীয় সেনা নিহত হয়েছে। যদিও ইইউ কমিশনের একজন মুখপাত্র পরে স্পষ্ট করে বলেন এই তথ্য ভুল ছিল।

ইউক্রেনীয় টিভি চ্যানেল ২৪-এর সঙ্গে কথা বলার সময় পোডোলিয়াক বলেন, কিয়েভ নিহতের সংখ্যা নিয়ে এই তথ্য জানিয়েছে।

তিনি আরও বলেন, নিহত বেসামরিক মানুষের সংখ্যা আরও বেশি হতে পারে। বিবিসি নিউজ জুনের মাঝামাঝি পর্যন্ত প্রায় ৩৬০০ বেসামরিক মৃত্যুর শনাক্ত করেছে। সংখ্যাটা এখন অনেক বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে।

Share this news on:

সর্বশেষ

img
মুক্তির আগেই একের পর এক রেকর্ড ভাঙছে যশ এর ‘টক্সিক’ Feb 07, 2026
img
বিশ্বকাপ স্কোয়াডে পরিবর্তন আনলো শ্রীলঙ্কা Feb 07, 2026
img
হঠাৎ পুলিশের এমন আগ্রাসীমনোভাবের কারণ কী: আজহারী Feb 07, 2026
img
ওয়াশিংটন হামলা চালালে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে হামলার হুমকি আরাঘচির Feb 07, 2026
img
মৎস্যসম্পদ আমাদের সামগ্রিক জীবনবোধের অংশ : প্রাণিসম্পদ উপদেষ্টা Feb 07, 2026
img
দল হিসেবে একমাত্র আমরাই ইসলামী আইন প্রতিষ্ঠার কথা বলেছি: চরমোনাই পীর Feb 07, 2026
img
নিজে দুর্নীতি করবো না, কাউকে করতেও দেব না: কায়সার কামাল Feb 07, 2026
img
জামায়াতের নেতৃত্বে নতুন বাংলাদেশের বন্দোবস্ত হবে: সাদিক কায়েম Feb 07, 2026
img
পুলিশি হেফাজতে শমীক, মুখ খুললেন অভিযুক্তের মা-বাবা Feb 07, 2026
img
ঢাকার কোন দুটি আসনকে ‘অধিক ঝুঁকিপূর্ণ’ বলল সেনাবাহিনী? Feb 07, 2026
img
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৪৬৯ মামলা Feb 07, 2026
img
শিয়ালের হাতে মুরগি তুলে দেয়ার প্রয়োজন নেই: শিবির সভাপতি Feb 07, 2026
img
‘হেরা ফেরি ৩’-এর ভবিষ্যৎ অনিশ্চিত, অক্ষয়-পরেশের দ্বন্দ্ব নয় নেপথ্যে কী কারণ? Feb 07, 2026
img
তারেক রহমানের পক্ষে গুলশানে নির্বাচনী গণসংযোগে জাইমা রহমান Feb 07, 2026
img
টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে নাটকীয়তায় পাকিস্তানের জয় Feb 07, 2026
img
যমুনায় আইন-শৃঙ্খলাসংক্রান্ত জরুরি সভা আজ, থাকবেন বাহিনী প্রধানরা Feb 07, 2026
img
সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেনের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক Feb 07, 2026
img
হাসপাতালে ভর্তি অভিনেত্রী নবনীতা, ঠিক কী হয়েছে তার? Feb 07, 2026
img
পাক-ভারত ম্যাচ নিয়ে শ্রীলঙ্কার অনুরোধে সিদ্ধান্ত বদলাতে পারে পিসিবি Feb 07, 2026
img
ফাইনালে ভারতের বিপক্ষে পিছিয়ে বাংলাদেশ Feb 07, 2026