© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নভেম্বরে সার্বিক মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ৮৫ শতাংশ

শেয়ার করুন:
নভেম্বরে সার্বিক মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ৮৫ শতাংশ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:২৬ পিএম | ০৫ ডিসেম্বর, ২০২২

<div><div style="text-align: justify; ">দেশে পণ্য ও সেবার দাম কমেছে মন্তব্য করে পরিকল্পনামন্ত্রী এম ...

দেশে পণ্য ও সেবার দাম কমেছে মন্তব্য করে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, নভেম্বরে সার্বিক মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৮ দশমিক ৮৫ শতাংশে। আগের মাসে যা ছিল ৮ দশমিক ৯১ শতাংশ।

সোমবার (৫ ডিসেম্বর) পরিকল্পনা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানিয়েছেন।

এ সময় তিনি দেশের সার্বিক মজুরি বাড়ার কথা উল্লেখ করে বলেন, মজুরি সূচক নভেম্বরে ছিল ৬ দশমিক ৯৮ শতাংশ। আগের মাসে যা ছিল ৬ দশমিক ৯১ শতাংশ।

দেশের অর্থনীতির বিষয়ে তিনি বলেন, অর্থনীতিতে এখনো আঘাত লাগছে, তবে আঘাতের তীব্রতা কিছুটা কম। এখনো নিম্ন ও মধ্যবিত্তের ওপর বাজারের চড়া দামের চাপ রয়েছে।

মন্তব্য করুন