© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দুপুর থেকে ১১ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার যেসব এলাকায়

শেয়ার করুন:
দুপুর থেকে ১১ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার যেসব এলাকায়

সংগৃহীত

মোজো ডেস্ক
০১:১১ পিএম | ০৭ ডিসেম্বর, ২০২২

<div><div>রাজধানীর কয়েকটি এলাকায় বুধবার (৭ ডিসেম্বর) দুপুর ১টা থেকে রাত ১২টা পর্যন...

রাজধানীর কয়েকটি এলাকায় বুধবার (৭ ডিসেম্বর) দুপুর ১টা থেকে রাত ১২টা পর্যন্ত ১১ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

গতকাল মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে তিতাস।

এতে বলা হয়, গ্যাস পাইপলাইনের জরুরি কাজের জন্য বুধবার দুপুর ১টা থেকে রাত ১২টা পর্যন্ত তেজগাঁও, মহাখালী, গুলশান, বনানী, নতুনবাজার, বাড্ডা, খিলবাড়ীরটেক এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে ও আশপাশের এলাকায় গ্যাসের চাপ কম থাকতে পারে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আগাম দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

মন্তব্য করুন