© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সৌদি যুবরাজের মৃত্যুর কারণ জানা যায়নি

শেয়ার করুন:
সৌদি যুবরাজের মৃত্যুর কারণ জানা যায়নি
international-desk
০৭:১৮ পিএম | ১২ মার্চ, ২০১৯

সৌদি রাজপরিবারের এক যুবরাজের মৃত্যু হয়েছে। তার নাম ফয়সাল বিন বান্দার বিন ফাহাদ বিন সাদ বিন আবদুল রহমান আল সৌদ।

তবে তার মৃত্যুর কারণ রাজ পরিবারের পক্ষ থেকে জানানো হয়নি।

সৌদি আরবের গণমাধ্যম আরব নিউজের খবরে এ কথা বলা হয়েছে।

আবর নিউজ জানায়, মঙ্গলবার সৌদি রয়্যাল কোর্ট রাজপরিবারের সদস্য ফয়সাল বিন বান্দার বিন ফাহাদ বিন সাদ বিন আবদুল রহমান আল সৌদের মৃত্যুর খবর জানানো হয়। তার মৃত্যুর কারণ রাজ পরিবারের পক্ষ থেকে জানানো হয়নি।

সৌদি রয়্যাল কোর্ট বলেছেন, মঙ্গলবার আসরের নামাজের পর রিয়াদে যুবরাজ ফয়সাল বিন বান্দারের জানাজা অনুষ্ঠিত হবে।

সৌদি রাজপরিবারে মৃত ব্যক্তিদের দাফনের বিষয়টি অনেকটা গোপনেই সম্পন্ন করা হয়। তাই এ যুবরাজকে কোথায় দাফন করা হবে, তা জানানো হয়নি।

সৌদির অপর একটি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, যুবরাজ ফয়সাল বিন বান্দার অনেকটা নীরবেই চলাফেরা করতেন। ফুটবলপাড়াসহ ক্রীড়াঙ্গনে তিনি ব্যাপক জনপ্রিয় ছিলেন।

 

টাইমস/জেডটি

মন্তব্য করুন