© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

৮ জনকে খুন করে ব্রাজিলীয় দুই তরুণের আত্মহত্যা

শেয়ার করুন:
৮ জনকে খুন করে ব্রাজিলীয় দুই তরুণের আত্মহত্যা
international-desk
০২:৩৪ পিএম | ১৪ মার্চ, ২০১৯

ব্রাজিলের দুই তরুণ তাদের স্কুলের পাঁচ শিক্ষার্থী, দুই কর্মকর্তা এবং স্কুলটিতে প্রবেশের আগে একজনকে হত্যা নিজেরা আত্মহত্যা করেছে। খবর সংবাদ সংস্থা রয়টার্সের।

বুধবার ব্রাজিলের শহর সাও পাওলো শহরের নিকটবর্তী সুজানো এলাকার হাউ ব্রাজিউ স্কুলে এই ঘটনা ঘটে। এ ঘটনায় দুই হামলাকারীসহ মোট ১০ জন নিহত হয়েছেন। নিহত শিক্ষার্থীদের প্রায় সবার বয়স ১৫ থেকে ১৬ বছরের মধ্যে।

এই ঘটনাটি ১৯৯৯ সালে যুক্তরাষ্ট্রের কলম্বাইনে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনার অনুকরণে ঘটানো হয়েছে বলে জানিয়েছে ব্রাজিলীয় পুলিশ।

হামলাকারী দু'জন হলেন- গিলার্মি তাওসে মন্তাইরো (১৭) ও লুয়িজ হেনরিক দ্য কাস্ত্রো (২৫)। তাদের পরিচয় নিশ্চিত করে সাও পাওলো রাজ্য পুলিশের কমান্ডার মার্সেলো সালাস বলেন, ঠিক কী কারণে তারা এমনটি করেছে তা পরিষ্কার নয়।

মার্সেলো সালাস বলেন, স্কুলটিতে প্রবেশের আগে তারা ১৭ বছর বয়সী কিশোরের চাচাকে হত্যা করে। এরপর চাচার একটি গাড়িও চুরি করে তারা।

হামলাকারীরা অন্তত একটি পয়েন্ট ৩৮ ক্যালিবারের পিস্তল ও স্পিড লোডার, একটি ক্রসবো, কয়েকটি ছুরি, একটি কম্পাউন্ড বো ও তীর এবং মলোটোভ ককটেল ব্যবহার করেছে বলে জানান তিনি।

নাম প্রকাশ না করার শর্তে এক পুলিশ কর্মকর্তা জানান, ১৯৯৯ সালে কলরাডোর কলম্বাইন হাই স্কুলে দুই শিক্ষার্থীর হামলায় ১৩ জন নিহত হয়েছিল। কলম্বাইনের হত্যাকাণ্ড থেকেও বেশি মনোযোগ পাবে বলে এমন করছে তারা।

 

 

টাইমস/এএস/এসআই

মন্তব্য করুন