শবেবরাতে গরুর মাংসের দাম বেড়ে ৮০০

শবেবরাত এলেই প্রতি বছর দাম বাড়ে গরুর মাংসের। এবারও তার ব্যতিক্রম হলো না। মাংস সিন্ডিকেট শবে বরাতের আগেই গরু ও খাসির মাংসের দাম বাড়ানোর সব আয়োজন সম্পন্ন করেছে। শবেবরাতকে উপলক্ষ করে এবার গত ২ সপ্তাহে ৩ ধাপে ৫০ টাকা করে দাম বাড়িয়ে ৮০০ করা হয়েছে।

প্রতি বছর এই সময় গরু ও খাসির মাংসের দাম কেজিতে ৫০ থেকে ১০০ টাকা বাড়িয়ে দেওয়া হয়। এবার খাসির মাংস বিক্রি হচ্ছে ১২০০ টাকায়। ফলে মাত্র ১৫ দিনের মাথায় গরুর মাংস কেজিতে বাড়ল ১০০ টাকা এবং খাসির মাংসে বাড়ল ২০০ থেকে ২৫০ টাকা।

অথচ বাজারে গরু বা খাসির কোনো সংকট দেখা দেয়নি বা অন্য কোনো প্রাকৃতিক সমস্যাও সৃষ্টি হয়নি, যার কারণে গরু বা খাসির মাংসের দাম বাড়াতে পারে। শবেবরাত এলেই মাংসের চাহিদা বাড়ে তাই সিন্ডিকেটগুলোও দাম বাড়ায়। এ ছাড়া মাংসের দাম বৃদ্ধির পেছনে আর অন্য কোনো কারণ নেই বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা।

মঙ্গলবার দিবাগত রাতে পবিত্র শবেবরাত উপলক্ষে সারাদেশে গরুর মাংসের চাহিদা বেড়ে যায়। আর এই বাড়তি চাহিদাকে পুঁজি করেই গরুর মাংসের দাম বাড়িয়ে দিয়েছেন মাংস ব্যবসায়ীরা। একটি চক্র অহেতুক পণ্যমূল্য বাড়িয়ে দেশের জনগণের অর্থ লুটপাটে নিচ্ছে। বিষয়টি ‘সামাজিক সংক্রমণ’র মতো হয়ে দাঁড়িয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বাজার সংশ্লিষ্টরা জানান, চলতি বছরের ফেব্রুয়ারির শুরুতেও রাজধানীতে প্রতি কেজি গরুর মাংস বিক্রি হয়েছে ৬৫০ থেকে ৬৮০ টাকা। কিন্তু ফেব্রুয়ারির মাঝামাঝি হঠাৎ গরুর মাংসের দাম বেড়ে ৭০০ থেকে ৭২০ টাকা এবং ফেব্রুয়ারির শেষ দিকে বেড়ে হয়েছে ৭২০ থেকে ৭৫০ টাকায় দাঁড়ায়। যদিও মঙ্গলবার (৭ মার্চ) টিসিবির মূল্য তালিকায় প্রতি কেজি গরুর মাংসের দাম ৭০০ থেকে ৭২০ টাকা লেখা রয়েছে, তবে রাজধানীর বেশ কয়েকটি বাজার ঘুরে এ দামে কোথাও গরুর মাংস বিক্রি হতে দেখা যায়নি। রাজধানীর বিভিন্ন বাজারে এক কেজি গরুর মাংস বিক্রি হয়েছে ৮০০ টাকায়।

Share this news on:

সর্বশেষ

img
‘এটি একটি ভালো সূচনা’- যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক শেষে ইরানি পররাষ্ট্রমন্ত্রী Feb 06, 2026
img
শাহবাগে পুলিশের হামলায় এমপি প্রার্থী গুরুতর আহত Feb 06, 2026
img
রবিবার থেকে চট্টগ্রাম বন্দরে লাগাতার কর্মবিরতির হুঁশিয়ারি Feb 06, 2026
img
বিরতির পর বাংলা সিনেমায় ফিরছেন পরমব্রত Feb 06, 2026
img
কক্সবাজারে ব্লু-ইকোনমি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে : সালাহউদ্দিন আহমদ Feb 06, 2026
img
বিএনপি ক্ষমতায় এলে নারীদের কর্মসংস্থান বাড়ানো হবে: রাশেদ খান Feb 06, 2026
img
প্রার্থীর অনশনের মুখে ফেনীর সহকারী কমিশনারকে প্রত্যাহার Feb 06, 2026
img
ফাইনালে ভারতের মুখোমুখি হওয়ার আগে অনুশীলন করতে পারেনি বাংলাদেশ Feb 06, 2026
img
আমরা উন্নত হলে ভারত অস্তিত্ব হারাবে, সেভেন সিস্টার ধ্বংস হবে : শিবির সভাপতি Feb 06, 2026
img
ইনটেরিম তুমি যেও না, এই নির্বাচন হবে না : জুলাইযোদ্ধা সুরভী Feb 06, 2026
img
৭২২ রানের ফাইনালে ইংলিশদের হারিয়ে চ্যাম্পিয়ন ভারত Feb 06, 2026
img
আমরা নির্বাচনে দাঁড়িয়েছি ছোট ছোট শিশুদের ভবিষ্যতের জন্য : জোনায়েদ সাকি Feb 06, 2026
img

সিএনএনের প্রতিবেদন

এপস্টেইন ঝড়ে ক্ষমতাচ্যুত হতে পারেন ব্রিটেনের কিয়ার স্টারমার Feb 06, 2026
img
সোহানের ঝড়ো ইনিংসে দুর্বার একাদশের অবিশ্বাস্য জয় Feb 06, 2026
img
নাইট ক্লাবের সবার বিল মিটিয়ে দিয়েছিলেন সালমান খান! Feb 06, 2026
img
'ভাগম ভাগ ২'- এর কাস্টিংয়ে বড় চমক, গোবিন্দর স্থলে আসছেন কে? Feb 06, 2026
img
বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চ মাতাবেন নোরা ফাতেহি Feb 06, 2026
img
'ফোর্স ৩'- এ নতুন নায়িকা, মীনাক্ষী চৌধুরীর পরিবর্তে থাকছেন কে? Feb 06, 2026
img
‘ককটেল ২’-এর পুরো কাস্ট প্রকাশ, উত্তেজনায় ফ্র্যাঞ্চাইজি Feb 06, 2026
img
কেউ ভোট কেড়ে নিতে চাইলে হাতটা মোচড়ায়ে ফেলবেন: শফিকুর রহমান Feb 06, 2026