© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

অস্কার মঞ্চে অন্যরকম দীপিকা

শেয়ার করুন:
অস্কার মঞ্চে অন্যরকম দীপিকা
মোজো ডেস্ক
১২:৫৫ পিএম | ১৩ মার্চ, ২০২৩

গেল বছরে কান চলচ্চিত্রে উৎসবে জুড়ি মেম্বার হিসেবে ভারতকে উপস্থাপন করেছিলেন বলিউড তারকা দীপিকা পাডুকোন। এছাড়াও উপস্থিত ছিলেন ফিফা ট্রফি উদ্বোধনের মাঠেও। সব ছাপিয়ে এবার তিনি উঠলেন অস্কারের মঞ্চে, উপস্থাপক হিসেবে।

মঞ্চে এসেই জানান দিলেন দক্ষিণ ভারতের সেই জনপ্রিয় গান ‘নাটু নাটু’র কথা। অস্কার মঞ্চে উঠেই দীপিকার প্রথম কথা ছিল- ‘আপনারা কি জানেন, নাটু কি? যদি না জানেন, তাহলে এখন জানতে পারবেন।’ মঞ্চে উপস্থিত হয়ে সেরা মৌলিক গানের জন্য মনোনীত ‘আরআরআর-এর মিউজিক ট্র্যাক ‘নাটু নাটু’-কে ডাকলেন তিনি। মঞ্চে হল গান। সঙ্গে নাচ।


সিনেমা জগতের সবচেয়ে অভিজাত পুরষ্কার অস্কার। লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে ২৩টি শাখায় পুরস্কার বিতরণের আয়োজন শুরু হয়েছে বাংলাদেশ সময় ১৩ মার্চ ভোর ৬টা। এবারের অস্কার সঞ্চালনা করছেন জিমি কিমেল।

মন্তব্য করুন