পাকিস্তান ও আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পে ১১ জনের মৃত্যু

পাকিস্তানে ও আফগানিস্তানে ৬ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ১১ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে নয়জনই পাকিস্তানের।

মঙ্গলবার (২১ মার্চ) রাতে আফগানিস্তান-পাকিস্তানের সীমান্তবর্তী জুর্ম শহরে এই ভূমিকম্প অনুভূত হয়। শক্তিশালী এই ভূমিকম্প অনুভূত হয় পার্শ্ববর্তী দেশ ভারতেও।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) বরাতে এএফপি জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৫। ভূমিকম্পটি ১৮৭ কিলোমিটার (১১৬ মাইল) গভীরতায় আঘাত হানে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল আফগানিস্তানের জুর্ম শহরের ৪০ কিলোমিটার (২৫ মাইল) দক্ষিণ-দক্ষিণ-পূর্বে। শহরটি আফগানিস্তান-পাকিস্তানের সীমান্তবর্তী পার্বত্য অঞ্চল হিন্দুকুশের কাছে অবস্থিত।

ভূমিকম্পের আঘাতে আফগানিস্তানের লাঘমান প্রদেশে দুইজন নিহত হয়েছেন। এ ছাড়া ওই অঞ্চলে অন্তত আরও আটজন আহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মুখপাত্র শফিউল্লাহ রহিমী।

অন্যদিকে পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে নয়জন নিহত হয়েছেন। ভূমিকম্পে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে খাইবার পাখতুনখাওয়া। সেখানকার আঞ্চলিক উদ্ধার সংস্থার এক কর্মকর্তা জানিয়েছেন, ভূমিকম্পে কোথাও কোথাও ভূমি ধসের ঘটনা ঘটে। যারা নিহত হয়েছেন তাদের বেশিরভাগের প্রাণই গেছে ভবনের ছাদ ধসে পড়ে। সূত্র : দ্য নিউজ, সিএনএন

Share this news on:

সর্বশেষ

img
হাঁসের ডিম বিক্রির টাকা উপহার পেয়ে আবেগাপ্লুত শামা ওবায়েদ Feb 06, 2026
img
‘রোল মডেলরা এসব করে না’- হ্যান্ডশেক বিতর্কে পাকিস্তান অধিনায়ক Feb 06, 2026
img
আন্দোলরতদের ছত্রভঙ্গ করতে আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়নি : ডিএমপি Feb 06, 2026
img
০.০১ সেকেন্ডের জন্য ফাইনালে উঠতে পারলেন না ইমরান Feb 06, 2026
img
ভারতের বিপক্ষে খেলতে শ্রীলঙ্কার অনুরোধের জবাব দিলো পাকিস্তান Feb 06, 2026
img
সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা আছে: নাহিদ ইসলাম Feb 06, 2026
img
তারেক রহমানের নেতৃত্বে এক নতুন সূর্যোদয় হবে: মির্জা ফখরুল Feb 06, 2026
img
সড়কে ঝরল ছাত্রদল নেতাসহ দুজনের প্রাণ Feb 06, 2026
img

নির্বাচনি ইশতেহার

বিনা বেতনে স্নাতকোত্তর পর্যন্ত নারীর পড়াশোনার প্রতিশ্রুতি বিএনপির Feb 06, 2026
img

বিএনপির নির্বাচনী ইশতেহার

ক্ষমতায় গেলে অবশ্যই জুলাই সনদ বাস্তবায়ন করবে বিএনপি Feb 06, 2026
img
তারেক রহমান যে কারণে বলেছিলেন ‘উই হ্যাভ আ প্ল্যান’ Feb 06, 2026
img
'করবো কাজ, গড়বো দেশ': বিএনপির ইশতেহারে ৫১ দফা এবং ৯ প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার Feb 06, 2026
img
ভোটকেন্দ্র দখলের অপচেষ্টা হলে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে: জামায়াত আমির Feb 06, 2026
img

নির্বাচনি ইশতেহার

সাংবাদিকদের সুরক্ষায় বিশেষ সেল করবে বিএনপি Feb 06, 2026
img
‘সরকারে থাকার মোহ ছাড়া অন্য কিছুতে ওদের আগ্রহ নেই’, মমতাকে নিয়ে মোদি Feb 06, 2026
img
পুলিশের সঙ্গে সংঘর্ষে ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ Feb 06, 2026
img
২০ বছর পর দিনাজপুর যাচ্ছেন তারেক রহমান Feb 06, 2026
img

নির্বাচনি ইশতেহার

প্রাথমিক-মাধ্যমিকের সব শিক্ষককে ট্যাব দেবে বিএনপি Feb 06, 2026
img
ইনকিলাব মঞ্চের জাবের ও রাকসুর জিএস সহ আহত অন্তত ২৩ Feb 06, 2026
img
পাঁচটি সুনির্দিষ্ট অধ্যায়ে বিভক্ত বিএনপি’র ইশতেহার Feb 06, 2026