© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঢাকায় 'বিং হিউম্যান' এর দ্বিতীয় শোরুম চালু করল সালমান খান

শেয়ার করুন:
শেখ নাসির উদ্দিন, মোবাইল জার্নালিস্ট
১১:১১ পিএম | ০৭ এপ্রিল, ২০২৩
ঈদের আগে ঢাকায় দ্বিতীয় শোরুম চালু করল বলিউড সুপারস্টার সালমান খানের পোশাক ব্রান্ড 'বিং হিউম্যান’। 

আজ শুক্রবার (৭ এপ্রিল) সন্ধ্যায় ধানমন্ডিতে ২৭ নাম্বার রোডে এই ব্রান্ডের দ্বিতীয় শো-রুম উদ্ভোধন করেন সালমান খানের ভাই বলিউড অভিনেতা,
পরিচালক ও প্রযোজক আরবাজ খান। 

এরআগে গত বছরের সেপ্টেম্বরে বনানীতে প্রথম শো-রুম চালু করে দেশে যাত্রা শুরু করে 'বিং হিউম্যান’। 

২০১২ সালে অসহায় মানুষের পাশে দাঁড়াতে পথচলা শুরু করে সালমান খানের এই চ্যারিটি সংস্থা। পোশাকের এই ব্র‍্যান্ডটির বিক্রয়ের লভ্যাংশের একটা অংশ ব্যয় করা হয় পিছিয়ে থাকা জনগোষ্ঠির শিক্ষা ও স্বাস্থ্য উন্নয়নের জন্য। বাংলাদেশে ফ্রেঞ্চাইজিটির স্বত্তাধিকারী হিসেবে আছেন আর রেহমান ও মোহাইমিন মোস্তফা।

প্রসঙ্গত, ২০১২ সালে ভারতের মুম্বাইতে শুরু করা ‘বিং হিউম্যান’ এ পর্যন্ত বিশ্বের ১৫টি দেশে ৫০০টিরও বেশি আউটলেটের মাধ্যমে তাদের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছে।

মন্তব্য করুন