© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ফ্যানের সেলফি তোলার চেষ্টা, বিমানবন্দরে মেজাজ হারালেন শাহরুখ!

শেয়ার করুন:
ফ্যানের সেলফি তোলার চেষ্টা, বিমানবন্দরে মেজাজ হারালেন শাহরুখ!
মোজো ডেস্ক
১০:৫০ এএম | ০৪ মে, ২০২৩
বলিউড সুপারস্টার শাহরুখ খান অনুরাগীদের কাছে প্রিয় একটি নাম। অনুরাগীদের প্রতি কখনও বিরক্তি প্রকাশ করতে দেখা যায়নি এই অভিনেতাকে। তবে এবার শাহরুখের কাণ্ড দেখে অবাক অনুরাগীরা। বিমানবন্দরে সেলফি তুলতে আসা এক ভক্তকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছেন শাহরুখ। সেই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

ভারতীয় গণমাধ্যম নিউজরুম পোস্টের একটি প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার সকালে শাহরুখ খানকে মুম্বা্ই বিমানবন্দরে দেখা গিয়েছিল। ‘ডানকি’ ছবির শুটিং শেরে কাশ্মীর থেকে বাড়ি ফিরছিলেন তিনি।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, কালো লেদার জ্যাকেট, চোখে চশমা, এলোমেলো চুলে বিমানবন্দর থেকে বেরিয়ে আসছিলেন তিনি। এই সময় এক ভক্ত পাশে দাড়িয়ে মোবাইলে সেলফি তুলতে চান। তখনই মেজাজ হারান অভিনেতা। সেই ভক্তকে হাত দিয়ে ঠেলে সরিয়ে দিয়েছেন শাহরুখ। এতে নেটিজেনরা তার আচরণে ক্ষুব্ধ হয়েছেন। শাহরুখ খানের এমন আচরণ মেনে নিতে পারছেন না ভক্তরা।

এদিকে, মুক্তির অপেক্ষায় রয়েছে শাহরুখের দুটি বড় বাজেটের ছবি- ‘ডানকি’ এবং ‘জওয়ান’। আর ‘জওয়ান’ ছবি মুক্তির বাকি নেই এক মাসও। এর মধ্যেই ঘটল এমন ঘটনা।

মন্তব্য করুন