© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রণবীরের সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গে যা বললেন দীপিকা

শেয়ার করুন:
রণবীরের সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গে যা বললেন দীপিকা
মোজো ডেস্ক
১০:৫৫ এএম | ১২ মে, ২০২৩
দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং বলিউডের প্রথম সারির দম্পতি। তাদের নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই।

গুঞ্জন উঠেছে দীপিকা-রণবী্রের মধ্যে নাকি সম্পর্ক ভালো যাচ্ছে না। বিচ্ছেদের দিকে গড়াচ্ছে এই জুটির ভবিষ্যৎ। তবে এবার গুঞ্জন প্রসঙ্গে মুখ খুললেন দীপিকা।

অভিনেত্রী বললেন, ‘আমার মনে হয় এখন বিয়ের সম্পর্কে ভালো থাকার একটাই রাস্তা, সেটা হলো ধৈর্য। আমরা সিনেম্যাটিক বিয়ে অথবা আশপাশের মানুষের বিয়ে দেখে বড় হই। কিন্তু একটা নির্দিষ্ট সময় পর বোঝা যায়, সবার পথচলা আলাদা ধরনের।’

অভিনেত্রী আরও বলেন, ‘কথাগুলো শোনাতে অদ্ভুত লাগলেও আমাদের মতো সব কাপলদের আগের জেনারেশনের থেকে ধৈর্য ধরে সংসার করাটা শেখা উচিত।’

২০১৮ সালে বিয়ে করেন বলিউডের এই শক্তিমান জুটি। তারও আগে ছয় বছর প্রেম করেন দুজন। দীপিকার বিশ্বাস অর্জন করতে শুটিং ফ্লোর থেকে রিয়ালিটি শো সব জায়গায় হাজিরা দিতেন রণবীর। এমনিতেও দুজনের চারিত্রিক বৈশিষ্ট্যে অনেক পার্থক্য রয়েছে। একদিকে এনার্জিতে ভরপুর রণবীর, অপরদিকে শান্ত মিতভাষী দীপিকা। তবে দুজনের সম্পর্কে নিয়েই যতই গুজব ছড়াক, সব কিছু হাওয়ায় উড়িয়ে দিলেন দীপিকা। নিশ্চিত করলেন, রণবীরের সঙ্গেই থাকছেন তিনি।

মন্তব্য করুন