© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

অবশেষে ‘পাঠান’ ঝড়, প্রতিদিন ২০৬ শো

শেয়ার করুন:
জিহাদুল ইসলাম, মোবাইল জার্নালিস্ট
০১:১৩ এএম | ১৩ মে, ২০২৩
স্বাধীনতার পর থেকেই দেশে উপমহাদেশের সিনেমা প্রদর্শনের ওপর নিষেধাজ্ঞা থাকায় হিন্দি ভাষার কোনো সিনেমা মুক্তি পায়নি। ২০১৫ সালে সে নিষেধাজ্ঞা সাময়িকভাবে তুলে নেওয়ায় দেশের প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হয় কয়েকটি হিন্দি ভাষার সিনেমা। সে বছর শেষ মুক্তি পেয়েছিল সালমান খানের ‘ওয়ান্টেড’। এরপর কিছুদিনের মধ্যেই শিল্পী ও কলাকুশলীদের আন্দোলনের মুখে দেশের প্রেক্ষাগৃহে বলিউড সিনেমা প্রদর্শনের ওপর নিষেধাজ্ঞা পুনরায় বহাল করা হয়। তবে এবার সে নিষেধাজ্ঞা কাটিয়ে সাফটা চুক্তির আওতায় বাংলাদেশে শুক্রবার মুক্তি পেয়েছে বলিউড বাদশা শাহরুখ খানের ধামাকা সিনেমা ‘পাঠান’।

দেশের ৪১ প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পেয়েছে এই সিনেমা। বাংলাদেশে আমদানিকারক অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের কর্ণধার অনন্য মামুন জানিয়েছেন, দেশের সব মাল্টিপ্লেক্স ও উন্নতমানের কিছু সিঙ্গেল স্ক্রিন মিলিয়ে মোট ৪১টি প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি দেওয়া হয়েছে। এগুলোতে প্রতিদিন ‘পাঠান’র ২০৬টি শো প্রদর্শিত হচ্ছে।

মন্তব্য করুন