© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নায়ক ফারুক এর মৃত্যুর পর যা বলছেন চলচ্চিত্র শিল্পীরা

শেয়ার করুন:
জিহাদুল ইসলাম, মোবাইল জার্নালিস্ট
১০:২৭ পিএম | ১৭ মে, ২০২৩
বাংলা চলচ্চিত্রের ‘মিয়া ভাই’ খ্যাত বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন খান দুলু ওরফে চিত্রনায়ক ফারুক আর নেই। সোমবার (১৫ মে) সিঙ্গাপুরে সকাল ১০ টায় চিকিৎসাধীন অবস্থায় মাউন্ট এলিজাবেথ হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি।

নায়ক ফারুকের প্রথম নামাজে জানাজা সিঙ্গাপুরে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ মে) সকালে তার মরদেহ দেশে আনা হয়েছে। সকাল ৯টায় রাজধানী ঢাকার উত্তরায় নিজ বাসায় নিয়ে যাওয়া হয়েছে। পরে বাদ জোহর এফডিসিতে চলচ্চিত্র সংশ্লিষ্টরা শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং সেখানে দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজা নামাজের পরে চিত্রনায়ক ফারুক কে নিয়ে নানা স্মৃতিচারণ করেন চলচ্চিত্র শিল্পীরা।

মন্তব্য করুন