প্রজন্মের দুর্ভাগ্য সোনালী সময় তারা পাবে না: দিলারা ইয়াসমিন
১০:৫৯ পিএম | ১৭ মে, ২০২৩
আকবর হোসেন খান দুলু ওরফে চিত্রনায়ক ফারুক আর নেই। সোমবার (১৫ মে) সিঙ্গাপুরে সকাল ১০ টায় চিকিৎসাধীন অবস্থায় মাউন্ট এলিজাবেথ হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি।
জনপ্রিয় চিত্রনায়ক ফারুকের সাথে অনেক সিনেমায় কাজ করেছেন অভিনেত্রী দিলারা ইয়াসমিন। গণমাধ্যমের সাথে কথা বলার সময় স্মৃতিচারণ করেন নানা বিষয় নিয়ে। এসময় তিনি বলেন, বর্তমান প্রজন্মের এবং চলচ্চিত্র ইন্ডাস্ট্রির দুর্ভাগ্য কারণ সেসব সোনালী দিন আর কখনও ফিরে আসবে না।
বাংলা চলচ্চিত্রের ‘মিয়া ভাই’ খ্যাত বীর মুক্তিযোদ্ধা ফারুক কে নিয়ে এফডিসিতে কথা বলতে গিয়ে এছাড়াও নানা বিষয়ে কথা বলেন তিনি।