চিলাহাটি-ঢাকা রুটে নতুন ট্রেন, উদ্বোধন ৪ জুন

দেশের উত্তরাঞ্চলের রংপুর বিভাগের নীলফামারীর চিলাহাটি রেলওয়ে স্টেশন থেকে ঢাকাগামী নতুন একটি আন্তঃনগর ট্রেন চালু হতে যাচ্ছে আগামী ৪ জুন। ওই দিন সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তঃনগর ট্রেনটি উদ্বোধন করার কথা রয়েছে। সব কিছু ঠিকঠাক থাকলেও ট্রেনের নাম ও সময় এখনো চূড়ান্ত হয়নি। ট্রেনের নাম ও সময় প্রস্তাব করে একটি চিঠি বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক বরাবর পাঠানো হয়েছে।

প্রস্তাবিত চিঠিতে বলা হয়েছে, চিলাহাটি-ঢাকা-চিলাহাটি রুটে এক জোড়া নতুন আন্তঃনগর ট্রেনের প্রস্তাবিত নাম ‘নীলফামারী এক্সপ্রেস’। যার নম্বর ৮০৫ ও ৮০৬।

প্রস্তাবনা অনুযায়ী, চিলাহাটি থেকে ৮০৬ নম্বর ট্রেনটি সকাল ৬টায় ছেড়ে ঢাকায় পৌঁছাবে বিকেল ৩টা ১০ মিনিটে। অন্যদিকে, ৮০৫ নম্বর ট্রেনটি ৪টা ১৫ মিনিটে ঢাকা ছেড়ে চিলাহাটি পৌঁছাবে রাত ১টা ৪৫ মিনিটে। ট্রেনটিতে এসি বার্থ/সিট, স্নিগ্ধা ও শোভন চেয়ার শ্রেণির আসন বিন্যাসের ব্যবস্থা থাকবে। লোকোমোটিভ ছাড়া ২২টি বগির ওপর ১১টি কোচ থাকবে।

ট্রেনটির উভয় চলাচলের ক্ষেত্রে ডোমার, নীলফামারী, সৈয়দপুর, পার্বতীপুর, জয়পুরহাট, সান্তাহার, ঈশ্বরদী বাইপাস ও বিমানবন্দরে যাত্রাবিরতি করবে। ট্রেনটির সাপ্তাহিক বন্ধ থাকবে শনিবার। ট্রেনের ব্রেক বেইজ; ওয়াটারিং ও ক্লিনিং করা হবে চিলাহাটিতে।

এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ রেলওয়ের মহাব্যবস্থাপক (পশ্চিমাঞ্চল) অসীম কুমার তালুকদার বলেন, চাহিদা অনুযায়ী আমরা ট্রেনের যাবতীয় বিষয়ে প্রস্তাবিত চিঠি মহাপরিচালক মহোদয়ের বরাবরে পাঠিয়েছি। এটি অ্যাপ্রভাল করে হয়ত কাল-পরশু পাঠাবে। নতুন ট্রেনটি ৪ জুন সকাল ১০টায় প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন।

Share this news on:

সর্বশেষ

img
নতুন বাংলাদেশে কাউকে আর লুটপাট করতে দেব না: সারজিস আলম Feb 08, 2026
img
আজ থেকে হজের ভিসা দিচ্ছে সৌদি আরব Feb 08, 2026
img
ভাঙ্গায় বিএনপিতে যোগ দিলেন শেখ হাসিনার দুলাভাই Feb 08, 2026
img
ভারতীয় পণ্যে ২৫ শতাংশ শুল্ক তুলে নিলো যুক্তরাষ্ট্র Feb 08, 2026
img
জামায়াত নয়, মুক্তিযোদ্ধাদের মুখে স্বাধীনতার কথা শুনতে চাই : মেজর হাফিজ Feb 08, 2026
img
জনগণ রক্ত দিয়ে আওয়ামী লীগের ফিরে আসা থামাবে: আসিফ মাহমুদ Feb 08, 2026
img
ক্ষমতায় গেলে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হবে: গোলাম পরওয়ার Feb 08, 2026
img
রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিডিআরের নাম পুনর্বহাল করা হবে : তারেক রহমান Feb 08, 2026
img

তথ্য যাচাই ছাড়াই মিথ্যা দাবি ‘টাইমস অব বাংলাদেশ'র

‘বাংলাদেশ টাইমস’কে অনিবন্ধিত বলায় প্রশ্নের মুখে ‘টাইমস অব বাংলাদেশ’ Feb 08, 2026
img
থাইল্যান্ডে স্বর্ণপদকসহ ট্রিপল অ্যাওয়ার্ড জিতল বাংলাদেশের 'টিম ইংলোভয়েস' Feb 08, 2026
img
ময়মনসিংহ-৮ আসনে এমপি প্রার্থীর চাঁদাবাজির কল রেকর্ড ভাইরাল, সমালোচনার ঝড় Feb 08, 2026
img
আমিও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য: জামায়াত আমির Feb 08, 2026
img
স্বাধীনতা আর মুক্তি এক হতে পারে না : লুৎফুজ্জামান বাবর Feb 08, 2026
img
এনসিপির সদস্য সচিব আখতারকে প্রাণনাশের হুমকি Feb 08, 2026
img
আর্থিক প্রতিষ্ঠান-শিল্প প্রতিষ্ঠান নিরাপদ রাখা সকলের নৈতিক দায়িত্ব: সেনাপ্রধান Feb 08, 2026
img
আল হিলাল এশিয়ার রিয়াল মাদ্রিদ: বেনজেমা Feb 07, 2026
img
বাংলা চলচ্চিত্রের সর্ববৃহৎ উৎসবের পর্দা নামছে কাল Feb 07, 2026
img
রোমেরোর লাল কার্ডে ভেঙ্গে গেল টটেনহ্যামের মনোবল, জয় পেল ম্যানইউ Feb 07, 2026
img
যাকে ইচ্ছা ভোট দিন, তবু ভোটকেন্দ্রে যান: গয়েশ্বর Feb 07, 2026
img
ভূমিকম্পে কেঁপে উঠল ৪ দেশ Feb 07, 2026