© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভারতে ট্রেনের ত্রিমুখী সংঘর্ষ: নিহত ২৩৮, আহত ৯০০

শেয়ার করুন:
ভারতে ট্রেনের ত্রিমুখী সংঘর্ষ: নিহত ২৩৮, আহত ৯০০
মেহেদী হাসান তালহা, মোবাইল জার্নালিস্ট,
১১:১৪ এএম | ০৩ জুন, ২০২৩
ভারতের উড়িষ্যায় একটি যাত্রীবাহী ট্রেন দুর্ঘটনায় ২৩৮ জন নিহত হয়েছেন, এসময় আহত হয়েছেন আরও ৯০০ জন। শুক্রবার সন্ধ্যায় উড়িষ্যার বালাসোরে এই দুর্ঘটনা ঘটে। 

একটি মালবাহী ট্রেনের সাথে ধাক্কা লেগে এই দুর্ঘটনা ঘটেছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন উড়িষ্যার মুখ্য সচিব পি কে জেনা। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, ট্রেন দুর্ঘটনার তদন্তে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হবে।

এই দুর্ঘটনাটি সাম্প্রতিক সময়ে ভারতের সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনাগুলোর মধ্যে একটি। বেঙ্গালুরু-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস, শালিমার-চেন্নাই সেন্ট্রাল করোমন্ডেল এক্সপ্রেস এবং একটি মালবাহী ট্রেনের ত্রিমুখী সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটেছে।

উড়িষ্যার মূখ্য সচিব প্রদীপ গণমাধকে জানিয়েছেন, এই ঘটনার পর উদ্ধার অভিযান চলছে এবং আশেপাশের জেলাগুলোর সব হাসপাতালকে সতর্ক করে দেওয়া হয়েছে। 

ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক।

আজ সকালে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন রেলমন্ত্রী। পরিদর্শন শেষে তিনি জানান 'অবিলম্বে পুনরুদ্ধারের কাজ চলবে। পুনরুদ্ধার কাজের জন্য উদ্ধারকারী দল এবং সরঞ্জাম প্রস্তুত রয়েছে, তবে আমাদের প্রথম অগ্রাধিকার হল আহতদের উদ্ধার এবং চিকিৎসা সহায়তা। তদন্তের পরেই আমরা বিস্তারিত জানতে পারব।' এসময় তিনি নিহতদের পরিবারের জন্য ১০ লাখ, আহতদের জন্য ২ লাখ এবং সামান্য আহতদের জন্য ৫০ হাজার রুপি অনুদান দেওয়ার ঘোষণা। 

এই ঘটনার পর দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও দুঃখ প্রকাশ করেছেন এবং প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবারের জন্য ২ লাখ এবং আহতদের জন্য ৫০ হাজার রুপি ক্ষতিপূরণ ঘোষণা করেছেন।

হাওড়া-চেন্নাই লাইনে ঘটে যাওয়া এই দুর্ঘটনার কারণে এখন পর্যন্ত ১৮টি দূরপাল্লার ট্রেন শিডিউল বাতিল করা হয়েছে।

মন্তব্য করুন