শখে ট্রেনে উঠে ঢাকায়, ৭ বছর পর ৯৯৯-এর ফোনে উদ্ধার

রাজধানীর ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে অঞ্জনা আক্তার (১৮) নামে এক গৃহকর্মীকে উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৩১ মে) ৯৯৯-এ খবর পেয়ে ওই গৃহকর্মীকে উদ্ধার করে পুলিশ।

অঞ্জনার বরাত দিয়ে ভাটারা থানা পুলিশ জানায়, শিশু বয়সে ভৈরব থেকে শখের বসে ট্রেনে ওঠেছিল অঞ্জনা। ভেবেছিল ট্রেন ঘুরে এসে এখানেই তাকে নামিয়ে দেবে কিন্তু হয়েছিল তার উল্টোটা। ট্রেনটি তাকে নিয়ে যায় ঢাকার কমলাপুর রেলস্টেশনে। ট্রেন থেকে নেমে সে মন খারাপ করে স্টেশনেই বসেছিল। অপরিচিত একজন তাকে বাসায় পৌঁছে দেওয়ার কথা বলে শর্মী নামের নারীর কাছে বিক্রি করে দেয়। এরপর সেই নারীর রান্না ঘরেই সাত বছর কেটে গেছে অঞ্জনার।
পুলিশ আরও জানায়, আমরা জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে বসুন্ধরা আবাসিক এলাকার ডি ব্লকের একটি বাসা থেকে ওই গৃহকর্মীকে উদ্ধার করি। প্রথমে পুলিশ যাওয়ার পর ওই গৃহকর্ত্রী তার বাসায় কোন কাজের মেয়ে নেই বলে আমাদের জানিয়েছিলেন। অবশেষে আমরা ওই মেয়েকে উদ্ধার করে থানায় নিয়ে আসি। ওই মেয়েটিকে রান্না ঘরে রেখে দীর্ঘদিন ধরে শারীরিকভাবে নির্যাতন করা হত। মেয়েটির শরীরে এখনো আঘাতের চিহ্ন রয়েছে। আমরা একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মাধ্যমে তাকে উদ্ধার করতে সক্ষম হই।

বিষয়টি নিশ্চিত করে ভাটারা থানার পরিদর্শক (তদন্ত) শরিফুল ইসলাম বলেন, অঞ্জনা আক্তার বর্তমানে ভাটারা থানা পুলিশের হেফাজতে আছে। আমরা তার পরিবারের লোকজনদের সঙ্গে যোগাযোগ করতে পেরেছি। তারা মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকা থেকে থানায় এসেছে।

তিনি আরও জানান, অঞ্জনা যে বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করতেন তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেপ্তারে অভিযান চলছে।

Share this news on:

সর্বশেষ

img
‘দ্য প্যারাডাইস’, বাজেট ছুঁয়েছে ২০০ কোটি Feb 04, 2026
img
একটি মহল হামলা ও কালো টাকার রাজনীতি শুরু করেছে: সাইফুল হক Feb 04, 2026
img
ফের একই সঙ্গে পর্দার জনপ্রিয় জুটি Feb 04, 2026
img
ভারত কি আসলেই রাশিয়ার তেল কেনা বন্ধ করছে, কী বলছে ক্রেমলিন? Feb 04, 2026
img
কায়াদু লোহার নজরকাড়া অভিব্যক্তি, ‘ফাঙ্কি’ ছবির পথে চমকপ্রদ উপস্থিতি Feb 04, 2026
img
সাবেক প্রেমিকের সাথে সম্পর্ক ভাঙার কারণ স্পষ্ট করলেন ম্রুণাল ঠাকুর Feb 04, 2026
img
আর নেই শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী বাদল Feb 04, 2026
img
ইভেন্টে সকলকে হার মানালেন তামান্না ভাটিয়া Feb 04, 2026
img
আইনি জটিলতায় বিশাল ভরদ্বাজের নতুন ছবি ‘ও রোমিও’ Feb 04, 2026
img
পরিচিত হাসির জগতে অচেনা চরিত্রে অক্ষয় কুমার Feb 04, 2026
img
শুটিংয়ের আগেই বড় ধাক্কা, টাইগার শ্রফের ছবি থেকে বাদ মিলাপ জাভেরি Feb 04, 2026
img
‘প্রলয়’ ঘিরে নতুন জল্পনা, গোপনে রাখা হয়েছে নারী চরিত্র Feb 04, 2026
img
মে দিবসে একদিনে দুই ছবি, রাম চরণ বনাম অখিল Feb 04, 2026
img
মুক্তির আগেই আলোচনার শীর্ষে বিশাল ভরদ্বাজের ‘ও রোমিও’ Feb 04, 2026
img
ভারতীয় সিনেমার গানে কন্ঠ দিচ্ছেন জেনিফার লোপেজ Feb 04, 2026
img
গুলিতে প্রাণ হারালেন গাদ্দাফির দ্বিতীয় ছেলে সাইফ Feb 04, 2026
img
নীরব ভালোবাসার পরিণতি, বিয়ের পথে বিজয় ও রাশমিকা Feb 04, 2026
img
দুবাইয়ের রান্নাঘর থেকে বিশ্বকাপের মঞ্চে উসমান তারিক! Feb 04, 2026
img
জামায়াত ক্ষমতায় এলে বাংলাদেশ হবে আরেক পাকিস্তান: ফজলুর রহমান Feb 04, 2026
img
জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় ডিবির হাতে আটক বঙ্গভবন কর্মকর্তা Feb 04, 2026