সংলাপ নিয়ে আপাতত ভাবছি না: কাদের

সংলাপের কথা শুনে বিএনপি নেতাদের জিবে পানি এসেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (৮ জুন) বঙ্গবন্ধু এভিনিউতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

কাদের বলেন, সংলাপ নিয়ে আমরা এখন ভাবছি না। তাছাড়া গতবার তাদের (বিএনপি) সঙ্গে দুইবার সংলাপে বসেছি। কিন্তু ফলাফল কী?

তিনি বলেন, নালিশ করতে করতে বিএনপি নিজেরাই এখন ‘ফাঁদে পড়ে কান্দে’। বিএনপি নালিশ করে নিষেধাজ্ঞার পরিবর্তে পেয়েছে ভিসা নীতি।

আওয়ামী লীগের এই নেতা বলেন, মার্কিন ভিসা নীতি নিয়ে ভয়ের কিছু নেই। তারা কাকে ভিসা দেবে, কাকে দেবে না, সেটা তাদের ব্যাপার। আমরাও আমাদের দেশে কাকে ভিসা দেব, কাকে দেব না সেটা আমাদের ব্যাপার।

এদিকে বিএনপির সঙ্গে সংলাপ নিয়ে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমুর বক্তব্য নিয়ে গত কয়েক দিন ধরে রাজনৈতিক অঙ্গন সরগরম।

গত মঙ্গলবার (৬ জুন) রাতে আমু বলেন, দেশে গণতন্ত্রের স্বার্থে নির্বাচনী সমস্যা সমাধানে বিএনপির সঙ্গে সরকার আলোচনা করতে রাজি। প্রয়োজনে জাতিসংঘের প্রতিনিধির মধ্যস্ততায় বিএনপির সঙ্গে আলোচনা হতে পারে। কিন্তু আমুর এমন বক্তব্যের পরের দিনই (বুধবার) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপির সঙ্গে সংলাপ বা আলোচনার ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।

একইদিনে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন তথা গণতন্ত্রের স্বার্থে সংলাপের কোনো বিকল্প নেই। সবকিছুই সংলাপ ও আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে।

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, আমুর বক্তব্য নিয়ে আওয়ামী লীগের দলীয় ফোরামে কোনো আলোচনা হয়নি। এমনকি ১৪ দলেও হয়নি। আমু বক্তব্য তার ব্যক্তিগত।

শেষপর্যন্ত একদিন পর আমু নিজেও ভোল পাল্টে বলেন, নির্বাচন ইস্যুতে আলোচনার জন্য কাউকে বলা হয়নি, আহ্বান করা হয়নি। এটা আওয়ামী লীগের বাড়ির দাওয়াত নয়, যে দাওয়াত করে এনে খাওয়াব।

Share this news on:

সর্বশেষ

img
আজ দুপুরে খেলাফত মজলিসের ইশতেহার ঘোষণা Feb 03, 2026
img
মালাইকা নন, ‘চল ছাঁইয়া ছাঁইয়া’ গানে পরিচালকের প্রথম পছন্দের তালিকায় ছিলেন অন্য কেউ! Feb 03, 2026
img
ইস্তাম্বুলে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র ও ইরান Feb 03, 2026
img
৫ আগস্টের পর কারও নামে মামলা দেইনি : নুরুল হক নুর Feb 03, 2026
img
হাসপাতালে ভর্তি পরিচালক রাজা সেন Feb 03, 2026
img
ময়মনসিংহসহ তিন জেলায় আজ জামায়াত আমিরের নির্বাচনি জনসভা Feb 03, 2026
img
ফুটপাত থেকে বিরাট বাংলো বাড়ি,পুরোনো দিনের অভিজ্ঞতার কথা জানালেন জাভেদ-শাবানা Feb 03, 2026
img
আমরা দিলাম ছোট ছোট জিনিস, ওরা দেয় বেহেশতের টিকিট : আসাদুল হাবিব দুলু Feb 03, 2026
img
দেব ও শাকিবের সঙ্গে কাজের অভিজ্ঞতা ভাগ করে নিলেন অভিনেত্রী জ্যোতির্ময়ী Feb 03, 2026
img
ইরানের ইউরেনিয়াম সংরক্ষণে আগ্রহী রাশিয়া Feb 03, 2026
img
‘বিসিসিআই মুস্তাফিজ ইস্যু ভালোভাবে সামলাতে পারলে এত বিশৃঙ্খলা হতো না’ Feb 03, 2026
img
হান্নান মাসউদের নির্বাচনী তহবিলে ১০ লাখ টাকা দিলো মাদরাসার সহপাঠীরা Feb 03, 2026
img
ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের ১৭ নেতাকর্মী বহিষ্কার Feb 03, 2026
img
সকালে দুধ চা পানেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি Feb 03, 2026
img
আল-হিলালে যোগ দিলেন বেনজেমা Feb 03, 2026
img
রুশ নির্ভরতা কমিয়ে ভেনেজুয়েলার তেলের দিকে ভারত Feb 03, 2026
img
গানের কথাই হলো সত্যি, গ্র্যামিতে ইতিহাস গড়ল কে-পপ ব্যান্ড Feb 03, 2026
img
মেয়াদ শেষের আগেই কূটনৈতিক পাসপোর্ট ছাড়ছেন উপদেষ্টারা Feb 03, 2026
img
দুপুরে গাজীপুর যাচ্ছেন জামায়াত আমির, নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাস Feb 03, 2026
img
এই নতুন বাংলাদেশে কাউকে প্রশ্নের বাইরে রাখা হবে না : সারজিস আলম Feb 03, 2026