তুরস্কে কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৫
০৬:০৪ পিএম | ১০ জুন, ২০২৩
তুরস্কের রাজধানী আঙ্কারায় একটি কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫ জন নিহত হয়েছে। শনিবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
আঙ্কারা থেকে ৪০ কিলোমিটার দূরে এমকেই রকেট এন্ড এক্সপ্লোসিভ কারখানায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
আঙ্কারা রাজ্যের গর্ভনর এবং টেকনিক্যাল কর্মী ভাহাপ শাহিন বলেন, কারখানাটিতে কেমিক্যাল দ্রব্য ছিল।
দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছে। এ ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ভাহাপ শাহিন। এদিকে তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বিস্ফোরণে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।
কারখানায় বিস্ফোরণের কারণে অনেকে ভেতরে আটকা পড়েছে। তাদেরকে উদ্ধারকর্মীরা উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।
তুরস্কের রাষ্ট্রীয় মিডিয়ার খবরে বলা হয়েছে, আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া কী করণে বিস্ফোরণের ঘটনা ঘটেছে তার কারণ খুঁজতে তদন্ত করা হচ্ছে।