© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ব্রিটেনে একরাতে পাঁচ মসজিদে ভাঙচুর

শেয়ার করুন:
ব্রিটেনে একরাতে পাঁচ মসজিদে ভাঙচুর
international-desk
০৭:১৬ পিএম | ২১ মার্চ, ২০১৯

ব্রিটেনের বার্মিংহামের ওয়েস্ট মিডল্যান্ডে পাঁচটি মসজিদে হাতুড়ি নিয়ে হামলা করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। তবে এই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বুধবার গভীর রাতের এসব হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ব্রিটিশ দৈনিক ডেইলি মেইল এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বুধবার রাতে উইটন ইসলামিক সেন্টারে হামলা চালায় অজ্ঞাত দুর্বৃত্তরা। এতে মসজিদের সাতটি জানালা ও দুটি দরজা ভাঙচুর করা হয়। উইটন রোডের ব্রোডওয়ে, স্লেড রোডের কাছে মসজিদে হামলা হয়েছে রাত ২টা ৩২ মিনিটের দিকে। রাত ৩টা ১৪ মিনিটের দিকে আর্ডিংটনের একটি মসজিদে হামলার খবর আসে পুলিশের কাছে। এছাড়া উইটন রোডের অ্যাস্টন ও পেরি বারের ব্রোডওয়েতেও মসজিদে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে।

দেশটির কাউন্টার টেরোরিজম পুলিশ জানিয়েছে, তবে গভীর রাতে হামলা চালিয়ে ভাঙচুরের উদ্দেশ্য সম্পর্কে এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ। ওয়েস্ট মিডল্যান্ড কাউন্টার টেরোরিজম ইউনিট এ ঘটনায় তদন্ত শুরু করেছে।

মসজিদের ইমাম বলেন, রাত দেড়টা থেকে ২ টার দিকে এই হামলার ঘটনা ঘটেছে।

এ হামলার ফলে বার্মিংহামের মুসলিম সম্প্রদায়ের আতঙ্ক তৈরি হয়েছে মাঝে। তারা শুক্রবারের জুমার নামাজের সময় কড়া নিরাপত্তা ব্যবস্থা নেয়ার জন্য দেশটির পুলিশের প্রতি আহ্বান জানিয়েছেন।

 

 

টাইমস/এএস/এসআই

মন্তব্য করুন