© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীকে টুইটারে হত্যার হুমকি

শেয়ার করুন:
নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীকে টুইটারে হত্যার হুমকি
international-desk
০২:৩৮ পিএম | ২২ মার্চ, ২০১৯

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্নকে টুইটারে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এ বিষয়ে স্থানীয় পুলিশ তদন্ত শুরু করেছে।

আরডর্নের টুইটার একাউন্টে একটি বন্দুকের ছবি ও তার সঙ্গে ‘এরপর তুমি’ ক্যাপশন লিখে পোস্ট করা হয়েছে। পোস্টটি ৪৮ ঘণ্টা অনলাইনে ছিল। এরপর একাধিক ব্যবহারকারী টুইটার কর্তৃপক্ষের কাছে পোস্টটি নিয়ে রিপোর্ট করলে পোস্টটি সরিয়ে নেওয়া হয়। একইসঙ্গে পোস্টদাতার অ্যাকাউন্টটিও বাতিল করে দেওয়া হয়।

একই ছবি ও ক্যাপশন দিয়ে নিউজিল্যান্ড পুলিশ ও আরডার্নের টুইটার অ্যাকাউন্ট ট্যাগ করে আরও একটি পোস্ট করা হয়। বাতিল করা অ্যাকাউন্টটিতে ইসলামবিরোধী ও শ্বেতাঙ্গ আধিপত্যবাদের সমর্থনে পোস্ট পাওয়া গেছে।

নিউজিল্যান্ড পুলিশের এক মুখপাত্র জানান, তারা টুইটারের পোস্টগুলো সম্পর্কে অবগত। এ বিষয়ে তদন্ত চলছে।

 

 

টাইমস/এসআই

মন্তব্য করুন