© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ভূমিকম্প

শেয়ার করুন:
ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ভূমিকম্প
মোজো ডেস্ক
১২:১৪ পিএম | ২৯ জুলাই, ২০২৩
ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে পাঁচ দশমিক ৯ মাত্রায় ভূমিকম্প আঘাত হেনেছে। আজ শনিবার (২৯ জুলাই) সকালে পোর্ট ব্লেয়ারের ১২৬ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এ ভূমিকম্প হয় বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস। খবর এনডিটিভির।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি অনুযায়ী আজ সকালে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের পোর্ট ব্লেয়ারের কাছে পাঁচ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প হয়।

সংস্থাটি জানিয়েছে, পোর্ট ব্লেয়ারের ১২৬ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ভূমিকম্পের কেন্দ্র ছিল। ভূমিকম্পটি ভূপৃষ্ঠ থেকে ৬৯ কিলোমিটার গভীরে আঘাত হানে।

মন্তব্য করুন