© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বুর্জ খলিফায় জাসিন্ডার ছবি

শেয়ার করুন:
বুর্জ খলিফায় জাসিন্ডার  ছবি
international-desk
০৩:১৯ পিএম | ২৩ মার্চ, ২০১৯

বিশ্বের সর্বোচ্চ ভবন দুবাইয়ের বুর্জ খলিফায় হঠাৎ করে ভেসে ওঠে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্নের হিজাব পরিহিত একটি ছবি। মুসলিমদের প্রতি জাসিন্ডার ‘সহমর্মিতা ও সমর্থন’র জন্য সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদের ধন্যবাদ জানাতেই এই পদক্ষেপ নেয়া হয়।

শুক্রবার ৮২৯ মিটার উঁচু ভবনটিতে ভেসে ওঠা জাসিন্ডার ছবিতে তাকে কালো ওড়না পরে মসজিদে হামলায় এক শোকাহত নারীকে আলিঙ্গনরত অবস্থায় দেখা যায়। এ সময় আরবি ও ইংরেজি ভাষায় শান্তি শব্দটি লেখা ছিল। খবর ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের।

দুবাইয়ের আমির শেখ মোহাম্মদ ছবিটি টুইটারে শেয়ার করে জাসিন্ডার সমর্থনের জন্য ধন্যবাদ জানিয়েছেন। টুইটে তিনি লিখেন, মসজিদ হামলায় নিহতদের শ্রদ্ধায় পুরো নিউজিল্যান্ড নীরব ছিল। ধন্যবাদ প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন। আপনার সহমর্মিতা ও সমর্থন বিশ্বের দেড় বিলিয়ন মানুষের শ্রদ্ধা অর্জন করেছে।

ক্রাইস্টচার্চ মসজিদে শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদী জঙ্গি ব্রেনটন ট্যারান্টের বন্দুক হামলায় ৫০ মুসল্লি নিহত হওয়ার পর দেশটির প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্নের ভূমিকার প্রশংসা করছেন গোটা বিশ্ব। বিশেষ করে মুসলিম প্রধান দেশগুলোর নেতারা তার প্রশংসায় পঞ্চমুখ। ভয়াবহ সেই হামলার পর যেভাবে পুরো পরিস্থিতি সামাল দিয়েছেন তার জন্য ধন্যবাদ পাচ্ছেন তিনি।

 

 

টাইমস/এএস/এসআই

মন্তব্য করুন