© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চীনে পর্যটকবাহী বাসে আগুন, নিহত ২৬

শেয়ার করুন:
চীনে পর্যটকবাহী বাসে আগুন, নিহত ২৬
international-desk
০৫:১৪ পিএম | ২৩ মার্চ, ২০১৯

চীনের মধ্যাঞ্চলে একটি পর্যটন বাসে আগুন ধরে গেলে ২৬ জন নিহত ও অপর ৩০ জন আহত হয়েছে। স্থানীয় কর্মকর্তারা এ কথা জানিয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষ জানায়, শুক্রবার হুনান প্রদেশে এই দুর্ঘটনায় বাসটি বিস্ফোরিত হয়। এতে ৫৩ যাত্রী, দুজন চালক ও একজন ট্যুর গাইডসহ মোট ৫৬ আরোহী ছিল। খবর এএফপির।

আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর।

চাংদে নগর কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্টে উইবোতে এক বিবৃতিতে তারা জানায়, বাসের দুই চালককে আটক করা হয়েছে। এই এই দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।

চীনে প্রায়ই ভয়াবহ গাড়ি দুর্ঘটনা ঘটে। ২০১৫ সালে সড়ক দুর্ঘটনায় প্রায় ৫৮ হাজার লোক প্রাণ হারায়।

 

 

টাইমস/এসআই

মন্তব্য করুন