© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

উপনেতার পদও হারালেন জিএম কাদের

শেয়ার করুন:
উপনেতার পদও হারালেন জিএম কাদের
central-desk
০৬:৪৫ পিএম | ২৩ মার্চ, ২০১৯

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি দেওয়ার পরে জাতীয় সংসদে বিরোধী দলের উপনেতা হিসেবে জি এম কাদেরকে অপসারণ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ। শনিবার এ সিদ্ধান্তের কথা জানানো হয়। সাংগঠনিক নির্দেশের অনুলিপি জাতীয় সংসদের স্পিকারের কাছেও পাঠানো হয়েছে। জাপার প্যাডে স্বাক্ষরিত সাংগঠনিক নির্দেশে এরশাদ বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান, প্রধান বিরোধী দলীয় নেতা এবং পার্লামেন্টারি পার্টির চেয়ারম্যান হিসেবে আমি প্রধান বিরোধী দলের উপনেতার পদ থেকে গোলাম মোহাম্মদ কাদেরকে অপসরণ করছি। এখন প্রধান বিরোধী দলের উপনেতার পদে রওশন এরশাদকে মনোনীত করা হলো।

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি দেওয়ার পরে জাতীয় সংসদে বিরোধী দলের উপনেতা হিসেবে নিজের ভাই জি এম কাদেরকে অপসারণ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ। শনিবার এ সিদ্ধান্তের কথা জানানো হয়। সাংগঠনিক নির্দেশের অনুলিপি জাতীয় সংসদের স্পিকারের কাছেও পাঠানো হয়েছে।

জাপার প্যাডে স্বাক্ষরিত সাংগঠনিক নির্দেশে এরশাদ বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান, প্রধান বিরোধী দলীয় নেতা এবং পার্লামেন্টারি পার্টির চেয়ারম্যান হিসেবে আমি প্রধান বিরোধী দলের উপনেতার পদ থেকে গোলাম মোহাম্মদ কাদেরকে অপসরণ করছি। এখন প্রধান বিরোধী দলের উপনেতার পদে রওশন এরশাদকে মনোনীত করা হলো।

জাতীয় পার্টির গঠনতন্ত্রের ২০/১/ক ধারা অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে চিঠিতে জানানো হয়। নতুন এ সিদ্ধান্ত কার্যকর করার জন্য সংসদের স্পিকারের কাছে প্রস্তাব দেন এরশাদ।

এর আগে শুক্রবার জি এম কাদেরকে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি দেন দলটির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

 

টাইমস/এসআই

মন্তব্য করুন