© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘একা একা খেতে চাও, দরজা বন্ধ করে খাও’, সেই বিজ্ঞাপনের মডেল সাদ আর নেই

শেয়ার করুন:
‘একা একা খেতে চাও, দরজা বন্ধ করে খাও’, সেই বিজ্ঞাপনের মডেল সাদ আর নেই
মোজো ডেস্ক
০৫:৫৫ পিএম | ২০ আগস্ট, ২০২৩
নব্বই দশকে বিটিভির সেই জনপ্রিয় বিজ্ঞাপনটির কথা মনে আছে? ওই যে এক দুষ্টু-মিষ্টি ছেলে হাতে চিপসের প্যাকেট নিয়ে বলত — একা একা খেতে চাও? দরজা বন্ধ করে খাও। একসময় মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়েছিল এই সংলাপ।

সেই সময় হঠাৎ তার মৃত্যুর খবর রটে যায়। পরে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে হানিফ সংকেত তাকে অতিথি হিসেবে এনে জানিয়ে দেন- তিনি বেঁচে আছেন। তবে এবার সত্যিই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেলেন বিজ্ঞাপনের সেই মডেল সাদ হোসেন।

কিডনিজনিত অসুখে ভুগে শুক্রবার (১৮ আগস্ট) মারা যান তিনি। দেশের একাধিক সংবাদমাধ্যমে তার মৃত্যুর খবর জানানো হয়েছে।

জানা গেছে, সাদ থাকতেন আমেরিকার নিউ ইয়র্কে। সেখানেই স্ত্রী, সন্তান ও পরিবার নিয়ে বাস করতেন তিনি৷

সাদের শালা আরিফ আকতার শাকিব ফেসবুকে লিখেন, আমার বোন জামাই সাদ হোসেন আর নেই৷ সবাই তার জন্য দোয়া করবেন।

জানা গেছে, আমেরিকাতেই সাদ হোসেনকে সমাহিত করা হবে।

মন্তব্য করুন