© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভাগনারপ্রধান প্রিগোশিন নিহত

শেয়ার করুন:
ভাগনারপ্রধান প্রিগোশিন নিহত
মোজো ডেস্ক
১১:৫১ পিএম | ২৩ আগস্ট, ২০২৩
রাশিয়ার ভাড়াটে যোদ্ধা সরবরাহকারী ভাগনার গ্রুপের প্রধান ইয়েভগেনি প্রিগোশিন উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে মারা গেছেন। রাশিয়ায় এই দুর্ঘটনা ঘটেছে।

উড়োজাহাজে প্রিগোশিনের সঙ্গে আরও নয়জন ছিলেন বলে জানানো হয়েছে।

যুক্তরাজ্যের সংবাদমাধ্যম ফিনান্সিয়াল টাইমসের এক প্রতিবেদন অনুযায়ী, আজ মঙ্গলবার প্রিগোশিনকে বহনকারী ওই ফ্লাইট রাশিয়ার রাজধানী মস্কো থেকে সেন্ট পিটার্সবার্গ শহরে যাচ্ছিল।

রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম আরআইএ নভোস্তির প্রতিবেদনে বলা হয়েছে, প্রিগোশিনসহ ওই উড়োজাহাজে ১০ আরোহী ছিলেন। তাঁদের মধ্যে তিনজন ছিলেন ক্রু। দুর্ঘটনায় সবাই নিহত হয়েছেন। 

মন্তব্য করুন