© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইমরান খানের শারীরিক অবস্থার অবনতি

শেয়ার করুন:
ইমরান খানের শারীরিক অবস্থার অবনতি
মোজো ডেস্ক
০৫:৩৫ পিএম | ২৬ আগস্ট, ২০২৩
সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহেরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের স্ত্রী বুশরা বিবি দেশটির সুপ্রিম কোর্টকে জানিয়েছেন, জেলে তার স্বামীর জীবন হুমকির মুখে।

শুক্রবার তিনি সুপ্রিম কোর্টের কাছে ইমরান খানের স্বাস্থ্য নিয়ে গুরুতর নোটিশ জারির আবেদন জানান। খবর এক্সপ্রেস ট্রিবিউনের।

গত ২২ আগস্ট অ্যাটক কারাগারে ইমরান খানের সঙ্গে সাক্ষাত করেন সাবেক এই ফাস্ট লেডি। এর পর তিনি আইনজীবী সাঈদ রিফাকত হুসাইন শাহার মাধ্যমে সুপ্রিম কোর্টে এ আবেদন করেন।

হলফনামায় বুশরা বিবি বলেন, গত মঙ্গলবার জেল কর্তৃপক্ষ অনেক নাটকীয়তা শেষে ইমরান খানের সঙ্গে দেখা করার অনুমতি দেয়।

হলফনামায় তিনি ইমরান খানের স্বাস্থ্যের বিষয়ে আরও বলেন, তার ওজন কমে যাচ্ছে এবং বাহুর মাংসপেশী দুর্বল হয়ে যাচ্ছে। যতই দিন যাচ্ছে ততই তার স্বাস্থ্যের অবস্থা অবনতির দিকে যাচ্ছে। এজন্য তিনি সুপ্রিম কোর্টকে তার স্বাস্থ্যের দিকটি বিবেচনায় দিকে কড়া নোটিশ জারির আবেদন করেন।

এর আগে তিনি পাঞ্জাব সরকারের কাছে লেখা এক চিঠিতে একই রকম উদ্বেগ প্রকাশ করেন। ওই চিঠিতে তিনি বলেন, আমি আশঙ্কা করছি কারাগারে ইমরান খানকে বিষ প্রয়োগ করে হত্যা করা হতে পারে।

তোশাখান দুর্নীতি মামলায় গত ৫ আগস্ট ইমরান খানকে তিন বছরের কারাদণ্ড দেয় ইসলামাবাদ কোর্ট। এর পরই তাকে জামান পার্কের বাসা থেকে গ্রেফতার করে অ্যাটক কারাগারে নিয়ে যাওয়া হয়।

মন্তব্য করুন