© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

স্থগিত হওয়া সেলিব্রিটি ক্রিকেট লিগ আবার হবে, মামলাও চলবে

শেয়ার করুন:
স্থগিত হওয়া সেলিব্রিটি ক্রিকেট লিগ আবার হবে, মামলাও চলবে
Times Mojo Desk
০৮:০১ পিএম | ০৪ অক্টোবর, ২০২৩
আসন্ন ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ দলকে উৎসাহ দিতে দেশের শোবিজ তারকাদের নিয়ে আনন্দ-উচ্ছ্বাসে শুরু হয়েছিল সেলিব্রিটি ক্রিকেট লিগ (সিসিএল)।

মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে শুরু হওয়া এই লিগ ২৯ সেপ্টেম্বর অনাকাঙ্ক্ষিত এক ঘটনায় সাময়িক স্থগিত হয়। পরে হামলাকারীদের ইতোপূর্বে শনাক্ত করে তাদের বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়েছে। এবার জানা গেল, স্থগিত হওয়া সিসিএল ফের মাঠে গড়াচ্ছে।

আগামী ১৫ থেকে ২০ অক্টোবরের মধ্যেই আসরের বাকি খেলাগুলো অনুষ্ঠিত হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন আয়োজকরা। তাদের ভাষ্য, ‘সকল দলের অধিনায়কের সঙ্গে আলোচনার পর আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। গ্রুপ পর্বের খেলার যে পর্যায়ে বন্ধ হয়েছিল, সেখান থেকেই ফের শুরু হবে। আর ১৫ থেকে ২০ অক্টোবরের মধ্যে ফাইনাল ম্যাচটিও সম্পন্ন করা হবে।’

মামলার বিষয়ে তারা জানান, ‘খেলার ভেতর যারা বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল, তাদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে থানা এবং অভিযুক্তদের নাম প্রকাশ করছি না।’

সিসিএল-এ মোট আটটি দল অংশ নেয়। প্রতি দলে পুরুষ ও নারী তারকা মিলিয়ে ১৬ জন সদস্য রয়েছেন। তবে মাঠে খেলছেন আটজন। যেটার মধ্যে অন্তত দুজন নারী তারকার অংশগ্রহণ বাধ্যতামূলক।

আট দলের নের্তৃত্বে আছেন রয়েছেন- গিয়াস উদ্দিন সেলিম, সালাহউদ্দিন লাভলু, শিহাব শাহীন, চয়নিকা চৌধুরী, দীপংকর দীপন, সকাল আহমেদ, মোস্তফা কামাল রাজ ও রায়হান রাফী।

মন্তব্য করুন