© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এবার বাংলাদেশে মুক্তি পাচ্ছে তামিল সিনেমা ‘লিও’

শেয়ার করুন:
এবার বাংলাদেশে মুক্তি পাচ্ছে তামিল সিনেমা ‘লিও’
মোজো ডেস্ক
০৮:৩২ পিএম | ০৭ অক্টোবর, ২০২৩
এখন নিয়মিত-ই বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে বলিউড সিনেমা। শাহরুখ খান অভিনীত ‘পাঠান’ সিনেমার মাধ্যমে চলতি বছরে এ যাত্রা শুরু হয়। সবশেষ মুক্তি পায় ‘জওয়ান’। সিনেমাটি যেমন প্রশংসা কুড়িয়েছে, তেমনি ব্যবসাও করেছে।

এবার জানা গেলো, বাংলাদেশে মুক্তি পাবে তামিল সিনেমা ‘লিও’। সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন তামিল সুপারস্টার থালাপাতি বিজয়।

‘লিও’ সিনেমার অফিশিয়াল টুইটার পেজে বিজয়কে নিয়ে বাংলাদেশি সংবাদমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনের ছবি পোস্ট করা হয়েছে। আর ক্যাপশনে লেখা হয়েছে— ‘‘লিও’ বাংলাদেশে মুক্তি পেতে যাওয়া প্রথম দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র।’’

কিন্তু এ বিষয়ে সিনেমাটির পরিচালক লোকেশ কনগরাজ কিংবা বিজয় আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি। এদিকে বাংলাদেশ থেকে সিনেমাটি কোনো প্রতিষ্ঠান আমদানি করছে, সে বিষয়ে কিছু জানা যায়নি।

‘লিও’ সিনেমায় বিজয়ের বিপরীতে অভিনয় করেছেন তৃষা কৃষ্ণান। ২৭৫ কোটি বাজেটের সিনেমাটিতে বিজয় ছাড়াও অভিনয় করেছেন— সঞ্জয় দত্ত, প্রিয়া আনন্দ, গৌতম মেননসহ অনেক তারকা। আগামী ১৯ অক্টোবর ভারতের প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পাওয়ায় কথা।

মন্তব্য করুন