কয়েক দিন ধরে সাইবার বুলিংয়ের শিকার হচ্ছি: তানজিন তিশা

সোশ্যাল মিডিয়ায় বুলিংয়ের শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা।

সোমবার বিকালে রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ কার্যালয় থেকে বেরিয়ে সাংবাদিকদের তিনি এ অভিযোগ করেন।

তিশা বলেন, লাস্ট কয়েক দিন ধরে সাইবার বুলিংয়ের শিকার হচ্ছি। এজন্য ডিবি কার্যালয়ে এসেছি। আমার মনে হয় ডিবি অফিস একটা আস্থার জায়গা। আমরা শোবিজ ইন্ডাস্ট্রিসহ সব প্লাটফর্মের যারা বিপদে পড়ি, বিশেষ করে যারা সাইবার বুলিং বা হেরাজমেন্টের শিকার হই, তারা এখানে আসেন, হারুন স্যারের হেল্প নেন। আমিও তার ব্যতিক্রম নই।

এই অভিনেত্রী বলেন, আমি যদি স্ট্যাটাস দিয়ে কোনো বিষয় স্পষ্ট করতে চাই, তাহলেও আমি বুলিং হচ্ছি। এ জন্য আমার কাছে মনে হয়েছে হারুন স্যারের কাছে আসলে, স্পেশালি ডিবি অফিসে আসলে আমি তাদের সহযোগিতা পাবো। তাদের সহযোগিতায় আপনাদেরকে বিষয়টি কিছুটা স্পষ্ট করতে পারব। এ কারণেই আজকে আমার ডিবি কার্যালয়ে আসা।

কয়েকদিন আগেই তিশার আত্মহত্যার চেষ্টা শিরোনামে সংবাদ প্রকাশ হয়। ওই সময় গুঞ্জন উঠে, অভিনেতা মুশফিক আর ফারহানের সঙ্গে প্রেমের সম্পর্কে জটিলতা থেকে আত্মহত্যার চেষ্টা করেছেন অভিনেত্রী। পরে অবশ্য এ কথা অস্বীকার করেন।

এ ঘটনায় তিশার কাছে বিষয়টি জানতে চাইলে সাংবাদিকদের উড়িয়ে দেওয়ার হুমকি দেন তিনি। একই সঙ্গে নিজের সর্বোচ্চ ক্ষমতা ব্যবহার করে ‘দেখে নেবেন’ বলেও জানান অভিনেত্রী তিশা।

সাংবাদিকদের হুমকি দেওয়ায় বিষয়টি নিয়ে দেশের বিনোদন সাংবাদিকসহ বিভিন্ন সচেতন মহল প্রতিবাদ জানালে অনেকটা তোপের মুখে ক্ষমা চান তিশা। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টের মাধ্যমে ক্ষমা চাইলেও পরবর্তীতে সেই পোস্ট অবশ্য মুছে ফেলেন তিনি।

এসব ঘটনা নিয়ে সমালোচনার মাঝে রোববার (১৯ নভেম্বর) রাতে হঠাৎ করেই তিশার পুরোনো একটি ফোনালাপ ফাঁস হয় সোশ্যালে। এর আগে সংগীতশিল্পী হাবিব ওয়াহিদের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন তিশা। যদিও বেশি দিন টিকেনি ওই সম্পর্ক। তখন হাবিবের সঙ্গে সম্পর্ক নিয়ে গায়কের সাবেক স্ত্রী রেহান চৌধুরীর সঙ্গে কথা বলেছিলেন অভিনেত্রী। আর ওই ফোনালাপটি নতুন করে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

Share this news on:

সর্বশেষ

img
হঠাৎ কেন অপরিচিত মহিলা কষিয়ে চড় মেরেছিলেন অভিষেককে Feb 06, 2026
img
রাজশাহীতে বিএনপির বিরুদ্ধে জামায়াত কর্মীদের ওপর হামলার অভিযোগ Feb 06, 2026
img
‘মন মানে না’র ঝলকে হিয়া চট্টোপাধ্যায়, ঋত্বিক ভৌমিক, সৌম্য মুখোপাধ্যায়! Feb 06, 2026
img
দিনের শেষে ‘সমর্পণ’-এর থেকে সত্যি আর কিচ্ছু নেই: ইমন Feb 06, 2026
img
ইসির কিছু কর্মকর্তা একদিকে ঝুঁকছেন: আলাল Feb 06, 2026
img
১২ ফেব্রুয়ারি জালেমদের পরাজিত করার দিন : নাহিদ ইসলাম Feb 06, 2026
img
৮ ফেব্রুয়ারি ঢাকার নির্বাচনী জনসভা বাতিল বিএনপির Feb 06, 2026
img
বলের আঘাতে ক্ষত-বিক্ষত স্টোকসের মুখ Feb 06, 2026
img
টেস্টের পর টি-টোয়েন্টি শিরোপা জিততে চান প্রোটিয়া কোচ Feb 06, 2026
img
বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু Feb 06, 2026
img
পুলিশের সঙ্গে সরকারি চাকরিজীবীদের সংঘর্ষ, যমুনায় এলেন ডিএমপি কমিশনার Feb 06, 2026
img
লাল গোলাপ-কালো শাড়িতে নজরকাড়া লুকে তানজিন তিশা Feb 06, 2026
img

বরিশালে জামায়াত আমির

যারা নিজেদের দল সামলাতে পারেন না, তারা কীভাবে দেশ চালাবেন Feb 06, 2026
img
আল হিলালে অভিষেক ম্যাচেই হ্যাটট্রিক বেনজেমার Feb 06, 2026
img
নির্বাচনে অন্ধবিশ্বাস নয়, যুক্তির বিচারে যোগ্য প্রার্থী নির্বাচনের আহ্বান ব্যারিস্টার কায়সার কামালের Feb 06, 2026
img
ডাবল রোলে প্রত্যাবর্তন শাহরুখের Feb 06, 2026
img
যমুনার নিরাপত্তায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন Feb 06, 2026
img
কক্সবাজারে ৫৯৮ ভোটকেন্দ্রের ৩২৯টিই ঝুঁকিপূর্ণ Feb 06, 2026
img
জাপানে রেকর্ডভাঙা তুষারপাতে প্রাণ গেল অন্তত ৩৫ জনের Feb 06, 2026
img
গ্রেপ্তার দক্ষিণী অভিনেত্রী কৃষ্ণা অঞ্জু! Feb 06, 2026