নাইজেরিয়ায় রাজাকে গুলি করে হত্যা, রানিকে অপহরণ

নাইজেরিয়ার কোয়ারা রাজ্যে প্রাসাদে ঢুকে রাজা সেগুন আরেমুকে গুলি করে হত্যা করা হয়েছে। সেই সঙ্গে রানীকে অপহরণ করেছে বন্দুকধারীরা।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) রাতে এ ঘটনা ঘটে। স্থানীয়দের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি।

সংবাদ মাধ্যমটির প্রতিবেদন থেকে জানা গেছে, কোয়ারা রাজ্যে অপহরণের ঘটনা মোকাবেলায় জরুরি অবস্থা জারির দাবির পরেই এ ঘটনা ঘটলো। নিহত রাজা উপাধি ধারণ করা সেগুন আরেমু একজন অবসরপ্রাপ্ত জেনারেল। পূর্বপুরুষের মতো তিনিও রাজ্যটির প্রথাগত রাজা ছিলেন। তার আনুষ্ঠানিক উপাধি ছিল কোরোর ওলুকোরো। তবে এ ঘটনার সঙ্গে কারা জড়িত তা স্পষ্ট নয়। এখন পর্যন্ত রানীর মুক্তিপণ দাবি করা হয়নি।

এদিকে নাইজেরিয়ার গভর্নর আব্দুল রহমান আব্দুল রাজ্জাক রাজাকে হত্যার ঘটনাটিকে ‘বেপরোয়া, মর্মান্তিক ও জঘন্য’ বলে আখ্যা দিয়েছেন। তিনি বলেছেন, ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করা হবে।

দেশটির পুলিশ জানিয়েছে, বন্দুকধারীদের ধরতে অভিযান চলছে।

এ ঘটনায় নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা টিনুবুর কাছে জরুরি অবস্থা জারির দাবি জানিয়েছে সুশীল সমাজের ৫০টি সংগঠন। তারা জানিয়েছে, গতবছর মে মাসে বোলা টিনুবু প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর দেশটির ১ হাজার ৮০০’র বেশি মানুষ অপহৃত হয়েছেন।

সম্প্রতি নাইজেরিয়ার একিতি রাজ্যে পাঁচ স্কুলশিশু এবং চার শিক্ষককে জিম্মি করে তাদের মুক্তির জন্য বড় অঙ্কের মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। গত বুধবার রাতে দেশটির রাজধানী থেকে এক ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা অপহৃত হয়েছেন। গত মাসে ৬ বোনকে তাদের বাবাসহ অপহারণ করা হয়েছিল।

মুক্তিপণ দিতে দেরির কারণে ওই ছয় বোনের একজনকে হত্যা করা হয়েছিল।

Share this news on:

সর্বশেষ

img
তারুণ্যের ভাবনাকে আমরা ধারণ করি, মেধানির্ভর বাংলাদেশ গড়ব: সালাহউদ্দিন আহমদ Feb 07, 2026
img
ক্ষমতায় গেলে যত দ্রুত সম্ভব তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে: তারেক রহমান Feb 07, 2026
img
১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের ‘বোর্ড অব পিস’- এর প্রথম বৈঠক Feb 07, 2026
img

রেডিও ব্ল্যাকআউটের আশঙ্কা

পৃথিবীর দিকে ধেয়ে আসছে শক্তিশালী সৌরঝড় Feb 07, 2026
img
কালো টাকা দিয়ে কারাগার থেকে সন্ত্রাসী ছাড়িয়ে আনা হচ্ছে: গোলাম পরওয়ার Feb 07, 2026
img
পিএসএলের নিলামে ৫০ বাংলাদেশি Feb 07, 2026
img
বিশ্ব তাকিয়ে আছে, নির্বাচন ব্যর্থ হলে অজুহাত চলবে না : চট্টগ্রামের ডিসি Feb 07, 2026
img
সিলেটে পৌঁছেছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান Feb 07, 2026
img
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সব একাডেমিক সম্পর্ক ছিন্ন করছে পেন্টাগন Feb 07, 2026
img
সুরের জগতে এক জীবন্ত কিংবদন্তি কে. এস. চিত্রা Feb 07, 2026
img
একটি দল ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের প্রস্তুতি নিচ্ছে : মাহদী আমিন Feb 07, 2026
img
নিজের একুশে পদক কাকে উৎসর্গ করলেন ববিতা! Feb 07, 2026
img
আগামীকাল থেকে ২০২৬ সালের হজের ভিসা দেওয়া শুরু করবে সৌদি আরব Feb 07, 2026
img
চাইলেই অ্যাটাকের ভান করে ছত্রভঙ্গ করে দেওয়া যেতো : আজহারী Feb 07, 2026
img
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে সুকান্ত মজুমদার! Feb 07, 2026
img
দলগুলোর নির্বাচনী ইশতেহার ইতিবাচক হলেও যথেষ্ট নয়: সিপিডি Feb 07, 2026
img
যেকোনো মূল্যে ১২ ফেব্রুয়ারি ভোট হবে: নাসীরুদ্দীন Feb 07, 2026
img
বিনোদন সিনেমা ইউনিভার্সিটি হলে শাকিব হবেন প্রিন্সিপাল: শবনম বুবলী Feb 07, 2026
img
রাজধানীর ১৪ স্থানে জনসভা করবেন তারেক রহমান, কবে কোথায়? Feb 07, 2026
img
ক্ষমতায় গেলে দলের সংসদ সদস্যরা বিনা ট্যাক্সের গাড়ি নেবে না: শফিকুর রহমান Feb 07, 2026