লন্ডনে স্বাধীনতা দিবস উদযাপন করল নোয়াখালী সমিতি

যুক্তরাজ্যে বর্ণাঢ্য আয়োজনে স্বাধীনতা দিবস উদযাপন করল নোয়াখালী সমিতি। ‘প্রবাসেও আমরা ঐক্যবদ্ধ' এ স্লোগানকে সামনে রেখে সম্প্রতি লন্ডনের বার্ডি আর্ট সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

৪৯তম স্বাধীনতা দিবসে তাদের ব্যতিক্রমী এই আয়োজনে ছোটদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে যুক্তরাজ্যস্থ নোয়াখালী জেলার বাসিন্দাদের সন্তানরা অংশ নেন। পরে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নোয়াখালী সমিতির সভাপতি আব্দুর রব। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিটিশ বাংলাদেশি এমপি রুশনারা আলী।

প্রধান অতিথির বক্তব্যে রুশনারা আলী বলেন, ‌বাংলাদেশের ৪৯ তম স্বাধীনতা দিবসে যুক্তরাজ্যে নোয়াখালী সমিতির এই আয়োজন সত্যিই প্রশংসার দাবি রাখে। এখানে এসে আমি বাংলাদেশের আমেজ অনুভব করছি। আমি সত্যিই গর্বিত স্বাধীনতা দিবসের এ বিশাল মিলন মেলায় শামিল হতে পেরে।

নোয়াখালী সমিতির সাধারণ সম্পাদক আবু জাফরের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতেই কুরআন তেলাওয়াত করেন সমিতির ধর্ম বিষয়ক সম্পাদক রইছ উদ্দিন পাটওয়ারী।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ডেপুটি মেয়র মোহাম্মদ সিরাজুল ইসলাম, টাওয়ার হ্যামলেটস এর স্পীকার আয়াছ মিয়া, গ্রেটার নোয়াখালী অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি ড. এম এ আজিজ, এনটিভির ডিরেক্টর মোস্তফা সারোয়ার, কাউন্সিলর আহবাব হোসেন, কাউন্সিলর আশিক রহমান, কাউন্সিলর মুজিবুর রহমান জসিম, মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল কাশেম, গ্রেটার নোয়াখালী অ্যাসোসিয়েশন ইউকে'র সিনিয়র সহসভাপতি আশরাফ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক প্রফেসর একে এম জামান, নোয়াখালী সমিতি ইউকে'র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আকতার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আলম মিয়া, ট্রেজারার আবুল হোসেন নিজাম, সাংগঠনিক সম্পাদক নূর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার নিঝুম মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহাগ, যুগ্ম সাধারণ সম্পাদক আলা উদ্দিন রাসেল, যুগ্ম সাধারণ সম্পাদক হাছিনা আক্তার, সাংগঠনিক সম্পাদক সাঈদ মুনির আহমদ, মহিলা বিষয়ক সম্পাদক মির্জা জরিনা বেগম, মহিলা বিষয়ক সম্পাদক নাসরিন আক্তার, মহিলা বিষয়ক সম্পাদক শামীমা সুলতানা, মানবাধিকার সম্পাদক রুমা জাফর, আইন বিষয়ক সম্পাদক সিফাত আইরিন লিসা প্রমুখ।

পুরস্কার বিতরণী শেষে মিনহাজ ও আঞ্জুমান্দ মুন্নির উপস্থাপনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন ব্রিটেনের খ্যাতনামা শিল্পীরা। পরে এক নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

আয়োজনে যারা সম্পৃক্ত ছিলেন- নোয়াখালী সমিতির সহ-সভাপতি নাজমুল হক, আববাস চৌধুরী, মির্জা আওরঙ্গজেব, মোর্শেদুজ্জামান, নিজাম উদ্দিন কচি, যুগ্ম সাধারণ সম্পাদক নূরুল আমিন, ট্রেজারার বাকিউল্যাহ ফারুক, তথ্য ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক কবির হোসেন মোল্লা, প্রকাশনা সম্পাদক রাশেদুল হক শামীম, আইন বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান মিলন, তথ্য ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক শামছুদ্দিন সুমন, সমাজ কল্যাণ সম্পাদক সেলিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশাররফ হোসেন ভূঁইয়া, দপ্তর সম্পাদক শাহ জালাল স্বপন প্রমুখ।

টাইমস/কেআরএস

Share this news on:

সর্বশেষ

img
যুক্তরাষ্ট্রের সঙ্গে গোপন বৈঠক, ইরানে মার্কিন হামলার পক্ষে সৌদি আরব! Feb 01, 2026
img
বিচ্ছেদ পরবর্তী জীবন নিয়ে মুখ খুললেন অনুশ্রী দাস! Feb 01, 2026
img
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বিক্রি হয়েছে ৩৯৩ কোটি টাকার পণ্য Feb 01, 2026
img
জাতীয় দলের নতুন কেন্দ্রীয় চুক্তি, থাকছে না ‘এ প্লাস’ ক্যাটাগরি Feb 01, 2026
img
সিইসির সঙ্গে বিএনপির বৈঠক দুপুরে Feb 01, 2026
img
আজ থেকে স্বর্ণের দাম নতুন করে নির্ধারণ করল বাজুস Feb 01, 2026
img
রাজশাহীতে মাকে কুপিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক Feb 01, 2026
img
সালমানের পর এবার রোহিত শেঠির বাড়িতে হামলা! Feb 01, 2026
img
হিন্দু ভাইদের পেলে মনে হয় অনেক দিন থেকে চিনি: আমির হামজা Feb 01, 2026
img
প্রিমিয়ার লিগে প্রথম খেলোয়াড় হিসেবে সালাহর আরেকটি রেকর্ড Feb 01, 2026
img
মঞ্জুরুলের প্রার্থিতা নিয়ে জটিলতা, নির্বাচনে সুযোগ নেই Feb 01, 2026
img
অভিযোগ থাকার পরেও কেন ছোটপর্দায় অভিনেত্রীরা? Feb 01, 2026
img
নির্বাচনে বাঁধা নেই কুমিল্লা-১০ আসনে বিএনপির মোবাশ্বের আলমের Feb 01, 2026
img
বড়পর্দায় আসছে ‘নাগিন’ Feb 01, 2026
img
আজ ঢাকার বাতাস খুবই অস্বাস্থ্যকর Feb 01, 2026
img
শুরু হলো গৌরবময় ভাষার মাস ফেব্রুয়ারি Feb 01, 2026
img
রুপার বাজারেও চরম অস্থিরতা, জানুয়ারিতেই ১৪ দফা দাম সমন্বয় Feb 01, 2026
img
‘পরশুরাম’ ধারাবাহিকে লাট্টুর প্রত্যাবর্তন Feb 01, 2026
img
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াতে ইসলামী Feb 01, 2026
img
ভলিবলের কোচ কামাল আর নেই Feb 01, 2026