যুক্তরাষ্ট্র সিরিজ থেকে ছিটকে গেলেন তাসকিন, বিকল্প হতে পারেন যিনি

ইনজুরি যেন পিছু ছাড়ছে না তাসকিন আহমেদের। বিশ্বকাপের আগমুহূর্তে মাংশপেশির চোটে ভুগছেন টাইগার এই পেসার। যে কারণে এই স্পিডস্টারের বিশ্বকাপ খেলা অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে। তবে তাসকিনের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবে বিসিবি। যে কারণে বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণাও পিছিয়ে গেছে।

বিশ্বকাপের আগে স্বাগতিক দেশ যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা রয়েছে বাংলাদেশের। তাসকিন শেষ পর্যন্ত বিশ্বকাপ স্কোয়াডে থাকলেও আমেরিকার বিপক্ষে প্রস্তুতিমূলক এই সিরিজে খেলছেন না। থাকবেন বিশ্রামে। বিসিবি সূত্রে এমন আভাসই পাওয়া গেছে।

যে কারণে নতুন করে একজন পেসারের কথা বিবেচনা করতে হবে টিম ম্যানেজমেন্টকে। সেক্ষেত্রে বিকল্প হিসেবে হাসান মাহমুদের কথা শোনা যাচ্ছে। তবে বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু এ বিষয়ে এখনই কোনো মন্তব্য করতে চাননি।

জানতে চাওয়া হলে তিনি বলেন, 'আজকেই দল দেওয়ার কথা ছিল, তবে আমরা তাসকিনের জন্য অপেক্ষা করছি। আর নতুন করে কে আসবে এখনই বলা যাচ্ছে না। একটা প্রতিযোগিতা তো আছেই, হাসান বলেন আর সাইফউদ্দিন বলেন। আগামীকাল (মঙ্গলবার) পর্যন্ত অপেক্ষা করতে হবে।'

আগামী ১৫ মে যুক্তরাষ্ট্রের উদ্দেশে দেশ ছাড়ার কথা রয়েছে নাজমুল হোসেন শান্তদের। এরপর ২১, ২৩ ও ২৫ মে স্বাগতিক দলের বিপক্ষে তিনটি ম্যাচ খেলবে তারা। সিরিজটি খেলতে না পারলেও দলের সঙ্গে যুক্তরাষ্ট্র যাবেন তাসকিন। সেখানেই পুনর্বাসন প্রক্রিয়া হবে তার।

উল্লেখ্য, আইসিসিতে পাঠানো বিশ্বকাপের ১৫ সদস্যের দলে পরিবর্তন আনার শেষ সময় ২৫ মে। দলের সঙ্গে থেকে তত দিনে তাসকিন ফিট হতে পারলে বিশ্বকাপ দলে থাকবেন। নয়তো দল রেখে ফিরতে হবে দেশে। 

Share this news on:

সর্বশেষ

img
লাখ টাকার শাড়িতে নজর কাড়লেন মাধুরী দীক্ষিত! Feb 05, 2026
img
প্রায় সাড়ে ৬ কোটিতে পিএসএলে মুস্তাফিজকে দলে নিলো লাহোর Feb 05, 2026
img
বিএনপি যারা করে, তারা দেশকে মায়ের মতো দেখে: ব্যারিস্টার খোকন Feb 05, 2026
img
আমরা নওগাঁর পর্যটন নিয়ে কাজ করতে চাই: জামায়াত আমির Feb 05, 2026
img
এবার সায়কের বিরুদ্ধে নতুন অভিযোগ স্যান্ডি সাহার Feb 05, 2026
img
তারা যেন আমার হয়ে ক্ষমা না চায়: অনির্বাণ Feb 05, 2026
img

হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন

আইনশৃঙ্খলা ও সংস্কারে হিমশিম খাচ্ছে অন্তর্বর্তী সরকার Feb 05, 2026
img
আমরা ২৪ কে ভুলব না, ৭১ কেও ভুলব না: মির্জা ফখরুল Feb 05, 2026
img
শুক্রবার বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হবে: রিজভী Feb 05, 2026
img
এপস্টেইন কেলেঙ্কারিতে ঝড়ে উড়ে যেতে পারেন স্টারমার! Feb 05, 2026
img
আশুলিয়ায় মানবতাবিরোধী অপরাধের মামলার রায় পড়া শুরু Feb 05, 2026
img
আজই ‘দেশু ৭’-এর গোল্ডেন টিকিট হাতে পাবেন অনুরাগীরা Feb 05, 2026
img
দ্বীনের মধ্যে শান্তি খুঁজে পেয়েছেন, এজন্যই অভিনয় ছাড়লেন নওবা তাহিয়া Feb 05, 2026
img
আমি অনুতপ্ত, আমি ক্ষমাপ্রার্থী: বিল গেটস Feb 05, 2026
img
‘তারা যেন দেখে রোজিনা ভালো আছে, সুস্থ আছে’ Feb 05, 2026
img
জামায়াত পাকিস্তানিদের সঙ্গ দিয়ে স্বাধীনতাকে বন্ধ করার চেষ্টা করেছিল: মির্জা ফখরুল Feb 05, 2026
img
এপস্টেইন কেলেঙ্কারি নিয়ে মুখ খুললেন ট্রাম্প Feb 05, 2026
img
বিএনপির শেষ নির্বাচনী জনসভা রোববার Feb 05, 2026
img
সংগ্রাম ও দুঃসময় পেরিয়ে কিভাবে সংগীতে প্রতিষ্ঠা পেয়েছে বাপ্পা মজুমদার? Feb 05, 2026
img
হাসনাত আব্দুল্লাহর আসনে বিএনপির সমর্থন পেলেন কোন প্রার্থী? Feb 05, 2026