কানে প্রথমবারই নজর কাড়লেন অভিনেত্রী ভাবনা

প্রতি বছরের মতো এবারও ফ্রান্সের কান সৈকতে বসেছে বিশ্ব চলচ্চিত্রের সম্মানজনক আসর কান চলচ্চিত্র উৎসব। মঙ্গলবার (১৪ মে) ৭৭তম আসরের পর্দা উঠেছে। যা চলবে ১২ দিন। আর এই উৎসবের অভিজ্ঞতা নেয়ার জন্য প্রথমবারের মতো সেখানে গিয়েছেন বাংলাদেশি অভিনেত্রী আশনা হাবিব ভাবনা।

এ অভিনেত্রী কোনো চলচ্চিত্রের ব্যানারে নয়, বরং ব্যক্তি উদ্যোগেই গেছেন উৎসবে। আয়োজনে অংশ নেয়া বিশ্বের অন্যসব তারকাদের মতো তিনিও নজর কেড়েছেন। বুধবার (১৫ মে) সোশ্যাল মিডিয়া ফেসবুক ভেরিফায়েড প্রোফাইলে পোস্ট করা কয়েকটি ছবিতে এমনটাই দেখা গেছে এ তারকাকে।

কান উৎসবের রেড কার্পেটে নজরকাড়া পোশাক ও চোখ ধাঁধানো লুকে দেখা দিয়েছেন অভিনেত্রী ভাবনা। তার পোস্ট করা ছবি দেখে মনে হচ্ছে―ভাবনা ও কাক যেন একে অপরের পরিপূরক। কারণ তার পরনের পোশাক অনেকটা কাকের আদলে নকশা করা।



অভিনেত্রী ভাবনা ছবিগুলো পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘কাকদের সঙ্গে করে কান উৎসবে এসেছি আমি।’ তার এই পোস্টে মন্তব্য করেছেন অনেকেই। পোশাক ও লুকের প্রশংসা করেছেন অনেকে। কেউ কেউ আবার সেই পোস্ট শেয়ার করেছেন।

প্রসঙ্গত, এবার কান উৎসবের উদ্বোধনী সিনেমা হিসেবে নির্বাচিত হয়েছে ফ্রান্সের ‘দ্য সেকেন্ড অ্যাক্ট’। কোয়ান্তাঁ দ্যুপিয়োর পরিচালনায় কমেডি ধাঁচের এই সিনেমায় অভিনয় করেছেন লিয়া সিডক্স, ভিনসেন্ট লিনডন, রাফায়েল কুইনার্ড।

এছাড়া ৭৭তম আসরে মূল প্রতিযোগিতা বিভাগের জুরি বোর্ডে ৯ জনের মধ্যে পাঁচজন নারী। জুরি বোর্ডের প্রধান হিসেবে রয়েছেন বার্বি’খ্যাত নির্মাতা ও অভিনেত্রী গ্রেটা গারউইগ। আরও থাকছেন মার্কিন অভিনেত্রী লিলি গ্ল্যাডস্টোন, ফরাসি অভিনেত্রী এভা গ্রিন, লেবানিজ পরিচালক ও চিত্রনাট্যকার নাদিন লাবাকি এবং তুর্কি চিত্রনাট্যকার ও আলোকচিত্রী এব্রু জেলান।

Share this news on:

সর্বশেষ

img
বৌভাতে ‘তুই’ থেকে ‘তুমি’, প্রিয়াঙ্কার মিষ্টি অস্বস্তিতে উত্তাল নেটদুনিয়া Feb 07, 2026
img
এবার সিনেমার নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করছেন মিথিলা! Feb 07, 2026
একটি বিখ্যাত কুসংস্কার। ইসলামিক জ্ঞান Feb 07, 2026
img
আচরণবিধি লঙ্ঘনের জন্য জামায়াত প্রার্থীকে শোকজ Feb 07, 2026
আগামী ২দিন ঢাকায় জনসভায় অংশগ্রহণ করবেন তারেক রহমান: মাহদী আমিন Feb 07, 2026
ভারত-পাকিস্তান ম্যাচ না হলে আইসিসির কত টাকা ক্ষতি হবে Feb 07, 2026
img
বিশ্বকাপের প্রথম ম্যাচের একাদশ ঘোষণা করল ইংল্যান্ড Feb 07, 2026
img
চলে গেলেন যাত্রাশিল্পের কিংবদন্তি মিলন কান্তি দে Feb 07, 2026
img
অবশেষে সুপার লিগ থেকে নাম প্রত্যাহার করল বার্সেলোনা Feb 07, 2026
img
সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেনকে শেষ শ্রদ্ধা জানাতে তার বাসায় মির্জা ফখরুল Feb 07, 2026
img
একটি মহল কোনোভাবেই এ দেশে নির্বাচন হোক তা চায় না : এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু Feb 07, 2026
img
রাজা-মধুবনীর ছেলে কেশবকে 'কাকাবাবু' লুকে দেখে মুগ্ধ প্রসেনজিৎ! Feb 07, 2026
img
হেটমায়ারের রেকর্ডের পর শেফার্ডের হ্যাটট্রিক, ওয়েস্ট ইন্ডিজের সহজ জয় Feb 07, 2026
img
ধানের শীষের মিছিল নিয়ে কেন্দ্রে যাবে, ভোট দেবে দাঁড়িপাল্লা-শাপলা কলিতে: হাসনাত আবদুল্লাহ Feb 07, 2026
img
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৫ দিনের ছুটি Feb 07, 2026
img
এমপি অইলে মাধবপুরে ওয়াজ ফ্রি: তাহেরী Feb 07, 2026
img
নির্বাচন কমিশন দায়িত্বশীল আচরণ করছে না : মির্জা আব্বাস Feb 07, 2026
img
সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ Feb 07, 2026
img
৪ উপায়ে জানা যাবে ভোটকেন্দ্র ও ভোটার তথ্য: ইসি Feb 07, 2026
img
বিদেশি শক্তির দেশ পরিচালনার সুযোগ নেই : আমীর খসরু Feb 07, 2026