© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শিশুকে পিটিয়ে হত্যা করল মায়ের প্রেমিক

শেয়ার করুন:
শিশুকে পিটিয়ে হত্যা করল মায়ের প্রেমিক
international-desk
০৮:৪৪ পিএম | ০৭ এপ্রিল, ২০১৯

মায়ের সামনেই শিশু সন্তানকে বেদম পিটায় প্রেমিক। আর এতে গুরুতর আহত হয়ে আটদিন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শনিবার শেষ নিশ্বাস ত্যাগ করেছে সাত বছরের শিশু।

মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে ভারতের কেরালা অঙ্গরাজ্যের কোলেনচেলিতে।

কেরালা পুলিশ জানায়, এক সপ্তাহ আগে মায়ের সাথে রাতে ঘুমিয়েছিল নিহত শিশু ও তার ৪ বছরের ছোট ভাই । কিন্তু গভীর রাতে বিছানায় প্রস্রাব করে দেয় ছোট ভাইটি। আর এতে ক্ষেপে যান মায়ের প্রেমিক অরুণ আনন্দ (৩৬)।

তখন অরুণ শিশুটিকে বেদম মারতে থাকেন। ছোট ভাইকে মারতে দেখে নিহত শিশুটি বাধা দেওয়ার চেষ্টা করে। তখন ছোট ভাইকে রেখে তাকে পিটাতে থাকে মায়ের প্রেমিক অরুণ। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। ৮ দিন ভেন্টিলেশনে চিকিৎসাধীন থাকা অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় অভিযুক্ত অরুণ আনন্দকে গ্রেপ্তার করেছে কেরালা পুলিশ।

 

টাইমস/এমএএইচ/এসআই

মন্তব্য করুন