© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

২৩ দিনে রেমিট্যান্স এলো ২০৫ কোটি ডলার

শেয়ার করুন:
২৩ দিনে রেমিট্যান্স এলো ২০৫ কোটি ডলার
মোজো ডেস্ক
০৫:৫১ পিএম | ২৫ জুন, ২০২৪

<div>চলতি মাসের প্রথম ২৩ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২০৫ কোটি মার্কিন ডলার। সে...

চলতি মাসের প্রথম ২৩ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২০৫ কোটি মার্কিন ডলার। সেই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ৮ কোটি ৯১ লাখ ডলার।
আজ মঙ্গলবার (২৫ জুন) বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানিয়েছে, চলতি মাসে কোরবানি ঈদ থাকায় বেড়েছে দেশের রেমিট্যান্স। ঈদের সময়ে দেশে থাকা আত্মীয়স্বজনের কাছে বছরের অন্য মাসের তুলনায় বেশি রেমিট্যান্স পাঠিয়ে থাকেন প্রবাসীরা। যার ব্যতিক্রম হয়নি এবারও।

পাশাপাশি গত মাসে বাংলাদেশ ব্যাংক একলাফে ডলারের দাম ৭ টাকা বাড়িয়ে ১১৭ টাকা নির্ধারণ করার পর বৈধ পথে রেমিট্যান্স আসা বেড়েছে। এতে মাসের প্রথম ২৩ দিনেই এসেছে ২০৫ কোটি ২০ লাখ ডলার। আর শুধু ২৩ জুন এসেছে ১৩ কোটি ৮০ লাখ মার্কিন ডলার।

এর আগে গত মে মাসে দেশে রেমিট্যান্স এসেছে চলতি অর্থবছরের সর্বোচ্চ ২২৫ কোটি ৩৮ লাখ ৮০ হাজার মার্কিন ডলার। যা গত ৪৬ মাসের মধ্যেও সর্বোচ্চ। আর এপ্রিল, মার্চ, ফেব্রুয়ারি ও জানুয়ারিতে দেশে যথাক্রমে রেমিট্যান্স এসেছিল ২০৪ কোটি ৩০ লাখ ৬০ হাজার, ১৯৯ কোটি ৬৮ লাখ ৫০ হাজার, ২১৬ কোটি ৬০ লাখ ও ২১০ কোটি ৯ লাখ ৫০ হাজার ডলার।

মন্তব্য করুন