এশিয়া কাপের আয়োজক হচ্ছে বাংলাদেশ

চলতি বছরের অক্টোবরে বাংলাদেশে বসবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। এর আগে ২০২২ সালে নারী এশিয়া কাপ আয়োজন করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নারীদের ইভেন্টে আয়োজন করলেও দীর্ঘদিন ধরে পুরুষদের বড় কোনো ইভেন্ট আয়োজনের সুযোগ পাচ্ছে না বিসিবি।

অবশেষে পুরুষদের বড় ইভেন্ট আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ। বিসিবিকে দেয়া হলো পুরুষদের এশিয়া কাপ আয়োজনের দায়িত্ব। ২০২৭ সালের এশিয়া কাপের আয়োজক হবে বাংলাদেশ। সবশেষ ২০১৬ সালে এশিয়া কাপের আয়োজক ছিল বিসিবি।

২০২৭ সালের ওয়ানডে ফরম্যাটের আসর আয়োজনের জন্য বিসিবির ওপরেই আস্থা রেখেছে এশিয়ান ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। তবে ২০২৭ সালের এশিয়া কাপের আগে ভারতে ২০২৫ সালের টি-টোয়েন্টি এশিয়া কাপ বসবে। আসন্ন এ দুই আসরের স্পন্সরশিপ রাইটের জন্য বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে এসিসি।

২০২৩ ওয়ানডে বিশ্বকাপের আগে পাকিস্তান ও শ্রীলঙ্কায় বসে ওয়ানডে ফরম্যাটের এশিয়া কাপ। তবে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ছিল না এশিয়া কাপের আয়োজন। ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে আবার ফিরবে এশিয়ান ক্রিকেটের শ্রেষ্ঠত্বের লড়াই। ২০২৫ সালে ভারতের এশিয়া কাপ টি-টোয়েন্টি ফরম্যাটে আয়োজনের ঘোষণা দিয়েছে এসিসি। উদ্দেশ্য পরের বছরে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি।

একই নিয়ম মেনেই ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে একই বছরের এশিয়া কাপ অনুষ্ঠিত হবে ওয়ানডে ফরম্যাটে। এশিয়া কাপের পরই দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় বসবে বিশ্ব ক্রিকেটের শ্রেষ্ঠত্বের আসর।

এ নিয়ে ষষ্ঠবারের মতো বাংলাদেশে হবে এশিয়ান ক্রিকেটের শ্রেষ্ঠত্বের এই লড়াই। ১৭তম এই আসরের আগে আরও পাঁচবার এই টুর্নামেন্টের আয়োজক ছিল লাল-সবুজেরা। ১৯৮৮ সালে তৃতীয় আয়োজক হিসেবে আবির্ভাব হয় বাংলাদেশের। ১ যুগের বিরতি দিয়ে ২০০০ সালে দ্বিতীয়বারের মতো এশিয়া কাপ বসে বাংলাদেশে।

এরপর ২০১২, ২০১৪ ও ২০১৬ সালে এশিয়া কাপ আয়োজন করে বাংলাদেশ। এর মধ্যে ২০১২ এবং ২০১৬ আসরে বাংলাদেশ খেলেছিল ফাইনাল। ২০১২ সালে পাকিস্তান আর ২০১৬ সালে ভারতের কাছে হেরে শিরোপা থেকে বঞ্চিত হয় টাইগাররা। 

Share this news on:

সর্বশেষ

img
এই নতুন বাংলাদেশে কাউকে প্রশ্নের বাইরে রাখা হবে না : সারজিস আলম Feb 03, 2026
img
রাশিয়া থেকে তেল না কেনার শর্তে রাজি মোদি শুল্ক ৫০ থেকে কমিয়ে ১৮ শতাংশ করলেন ট্রাম্প Feb 03, 2026
img
সাদিও মানের গোলে আল নাসরের জয় Feb 03, 2026
img
রাজধানীতে প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল রিকশাচালকের Feb 03, 2026
img
টপস ছাড়াই গ্র্যামির মঞ্চে হাজির, আলোচনার কেন্দ্রে মার্কিন গায়িকা Feb 03, 2026
img
জামায়াত নেতা রেজাউল হত্যা মামলায় স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার Feb 03, 2026
img

বেনাপোল বন্দর

একদিনেই ভ্রমণে ১২ লাখ, বাণিজ্যে ৯ কোটির রাজস্ব আয় Feb 03, 2026
img
তারেক রহমানের বরিশালে আগমন উপলক্ষে স্বাগত মিছিল Feb 03, 2026
img
পবিত্র শবে বরাতে দেশ-জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার Feb 03, 2026
img
তুরস্কে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র-ইরান Feb 03, 2026
img
ইসরায়েলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের আহ্বান ইইউর ৪০৪ সাবেক কর্মকর্তার Feb 03, 2026
img
ঢাকায় বাড়বে গরম অনুভূতি, আবহাওয়া থাকবে শুষ্ক Feb 03, 2026
img
আইডি নয়, হ্যাক হয়েছে জামায়াত আমিরের মাথা : নাছির Feb 03, 2026
img
জুলাই গ্রাফিতির নতুন ১০ টাকার নোট বাজারে আসছে আজ Feb 03, 2026
img
চট্টগ্রাম থেকেই স্বাধীনতার ঘোষণা, অলি বলেছিলেন ‘উই রিভল্ট’ : জামায়াতে আমির Feb 03, 2026
এক টাকারও দুর্নীতি করিনি -মাসুদ সাঈদী Feb 03, 2026
আলবার্টার বিচ্ছিন্নতাবাদী আন্দোলনে যুক্তরাষ্ট্রের ছায়া Feb 03, 2026
তাঁরা ধর্মকে ব্যবহার করে নিজেদের স্বার্থ রক্ষার জন্য: বিএনপি চেয়ারম্যান Feb 03, 2026
ঢাকা-১১ আসনে আইনি লড়াই, এম এ কাইয়ুম বনাম নাহিদ ইসলাম! Feb 03, 2026
ভোলায় ভুল চিকিৎসায় ডেলিভারি রোগীর মৃ'ত্যু'র অভিযোগ Feb 03, 2026